মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া উপজেলা যুবদলের আহবায়ক কমিটির প্রস্তুতি সভা

কলারোয়া উপজেলা যুবদলের আহবায়ক কমিটির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

দীর্ঘদিন পর সদ্য কারামুক্ত বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের আগামি শনিবার সাতক্ষীরায় পদার্পণ উপলক্ষে তালা উপজেলার পাটকেলঘাটার কুমিরায় বরণ ও রবিবার কারামুক্ত সকল নেতৃবৃন্দকে কলারোয়ায় সংবর্ধনা অনুষ্ঠানে যুবদলের অংশগ্রহণ উপলক্ষে ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় নেতৃবৃন্দ যুবদলের সকল নেতা-কর্মী-সমর্থককে যথাসময়ে অংশগ্রহণের আহ্বান জানান।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ হাকিম সবুজের সভাপতিত্বে তার কোল্ডস্টোরেজ মোড়ের অফিস চত্বরে ওই সভা অনুষ্ঠিত হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব ও সদ্য কারামুক্ত তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহ্বায়ক প্রভাষক সালাউদ্দিন পারভেজ, যুগ্ম আহবায়ক বিএম আফজাল হোসেন পলাশ, যুগ্ম আহবায়ক আলমগীর কবির, যুগ্ম আহবায়ক সোহেল রানা, যুগ্ম আহবায়ক আবু জাফর, যুগ্ম আহবায়ক সোহাগ বিশ্বাস, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান রাজু, যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান মিল্টন মেম্বার, আহ্বায়ক কমিটির সদস্য তাহেরুল ইসলাম, সদস্য খোরশেদ আলম, ইসারুল ইসলাম, আশরাফুজ্জামান বাবু, বদরুজ্জামান বিলাস, শাহিনুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে উপজেলা যুবদলের সদস্য সচিব সদ্য কারামুক্ত তাওফিকুর রহমান সঞ্জুকে ফুলেল শুভেচ্ছা জানান অপরাপর নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চন্দনপুর ইউনাইটেড কলেজ মোড়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন

কলারোয়ায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট’২০২৬ এর এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা
  • কলারোয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেফতার-৪
  • সোনাবাড়িয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
  • মুম্বাই থেকে আটক করে আসাম সীমান্তে ‘পুশব্যাক’, নির্যাতিত ভারতীয় নারী এখন কলারোয়ায়
  • ম্যাথ একাডেমির আয়োজনে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার সমাপ্তি