মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নার্সিং অধিদপ্তরের ডিজির পদত্যাগের দাবিতে

কলারোয়ায় নার্সদের মানববন্ধন

সোহাগ খাঁন: নার্সদের নিয়ে কটুক্তি করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন সাতক্ষীরার কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত নার্সরা।

রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কলারোয়া হাসপাতাল চত্বরে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে বক্তারা বলেন, ‘নার্সিং একটি মহৎ পেশা। বিগত সরকার নার্সিং অধিদপ্তরে আমলাদের বসিয়ে নার্সদের অসম্মান করেছে। নার্সিং অধিদরের প্রতিটি পদে নার্সদের সুযোগ দিতে হবে। হাসপাতালে রোগীদের দিনরাত সেবা দেন নার্সরা। তাই নার্সদের অসম্মান করা উচিত নয়।’

নার্সদের নিয়ে কটুক্তি করায় মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগ দাবি করেন বক্তারা।

মানববন্ধনে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স পুুতুল শিকদার, বিলকিস বেগম, শাহানারা খাতুন, মঞ্জুয়ারা খাতুন, মাহফুজা নার্গিস, হাজেরা খাতুন, মঞ্জুয়ারা, উম্মে ফাতেমা তুজ জোহরা, রুপালি খাতুন, মোমেনা খানম, চন্দনা রায়, সেলিনা, নিলুফার ইয়াসমিন, রহিমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে তারা হাসপাতালের সভাকক্ষে মতবিনিময়ে মিলিত হন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক

সাতক্ষীরার কলারোয়ায় অভিনব কায়দায় মোটরসাইকেলের তেলের ট্যাংকি ও সাইড কভারের মধ্যে বিশেষভাবেবিস্তারিত পড়ুন

কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহর পক্ষ থেকে কলারোয়ারবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চন্দনপুর ইউনাইটেড কলেজ মোড়বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা
  • কলারোয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেফতার-৪
  • সোনাবাড়িয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
  • মুম্বাই থেকে আটক করে আসাম সীমান্তে ‘পুশব্যাক’, নির্যাতিত ভারতীয় নারী এখন কলারোয়ায়