শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার বেত্রবতী নদী থেকে কচুরিপানা অপসারণে এগিয়ে এলো যুবদল-ছাত্রদল

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ার বেত্রবতী নদীতে জমে থাকা কচুরিপানা অপসারণে এগিয়ে আসলো বিএনপি, যুবদল ও ছাত্রদল।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে এ দৃশ্য চোখে পড়ে।
জানা গেছে, নদীর পানির তীব্র স্রোতে বৃহষ্পতিবার পৌরসদরের পশুহাট মোড় এলাকার নির্মানাধীন ব্রিজের বিকল্প হিসেবে যাতায়াতের জন্য থাকা লোহার বেইলি ব্রিজটি ধসে পড়ে যায়। এতে যাতায়াত বন্ধ হয়ে উপজেলা ও পৌর সদরের সাথে বিচ্ছিন্ন হয়ে যায় উপজেলার ৬টি ইউনিয়ন ও পৌরসভার ৩টি ওয়ার্ড।
এ ঘটনার পর শুক্রবার সকাল থেকে দিনভর কলারোয়া বিএনপির নেতাকর্মীরা বেত্রাবতী নদীর উপরে ধসে যাওয়া বেইলি ব্রিজটি যাতে পানি ও কচুরিপানার চাপে উল্টে বা ভেসে চলে না যায় সেজন্য বেইলি ব্রিজের উত্তর পাশে নদীতে জমে থাকা কচুরিপানা অপসারণ করেন। একই সাথে তারা জলাবদ্ধতা নিরসনে ও মানুষের নদী পারাপারের সহযোগিতা করছেন।

এই কর্মযজ্ঞতায় অংশ নেন কলারোয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলমগীর কবির আলম, যুবদল নেতা চঞ্চল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাব্বি হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দিলু, বারিক, কিরণ, আলী, হাবিবসহ আরো অনেকেই।

এসময় যুবদলের যুগ্ম আহবায়ক আলমগীর কবির আলম বলেন, ‘আমাদের এই নদীর উপর ব্রিজটি দ্রুত সংস্কার চাই। সাধারণ মানুষের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে বেইলি ব্রিজটি ধসে যাওয়ায়। এখন বিকল্প রাস্তা হিসেবে মুরারীকাটি ব্রিজ অথবা হেলাতলা ব্রিজ দিয়ে শহরে আসতে হচ্ছে। অনেকেই ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে পার হচ্ছে এই ভাঙ্গা ব্রিজ দিয়ে। পারাপারের সময় যাতে করে তাদের কোন ধরনের সমস্যা না হয় সেজন্য কাজ করে যাচ্ছি। পাশাপাশি এই নদীর কচুরিপানা ও পানির চাপে ভাঙ্গা ব্রিজটি যাতে উল্টে না যায় সেজন্য কচুরিপানা পরিষ্কার করছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ