বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় “কেমন বাংলাদেশ চাই” আলোচনা সভা

বিশেষ প্রতিবেদক: ‘প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার’ এ প্রতিপাদ্য সামনে নিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসনের বাস্তবায়ন সহযোগিতায়; বাংলাদেশ শিশু একাডেমি ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে পালিত হচ্ছে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৪। কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ে ব্রেকিং দ্য সাইলেন্স, অগ্রগতি সংস্থা এবং আইন ও সালিশ কেন্দ্র সহায়তা সাতক্ষীরায় ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে হয়েগেল ‘কেমন বাংলাদেশ চাই’ শীর্ষক আলোচনা সভা। সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, ধুলিহর ব্রহ্মরাজপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় ও কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পৃথক পৃথক ভাবে তিনটি অনুষ্ঠানে অংশ নেয়। ‘কেমন বাংলাদেশ চাই’ অনুষ্ঠানে ৩০ শিক্ষার্থী শতাধিক জাতীয় ও স্থানীয় বিষয়ে তারা তাদের চিন্তা-মতামতে চায়; দুর্নীতি মুক্ত, বাল্যবিবাহ মুক্ত, দরিদ্র মুক্ত, শিশু শ্রম মুক্ত, বৈষম্য মুক্ত, যৌনহয়রানি মুক্ত, সিন্ডিকেট মুক্ত, মাদক মুক্ত, ছাত্র রাজনীতি মুক্ত, শব্দ দূষণ মুক্ত দেশ তারা আরো চায় বাক স্বাধীনতা, নৈতিক শিক্ষা, সমান মর্যাদা, সুবিচার, নিরাপদ সড়ক, কৃষি সমৃদ্ধ, নিয়ন্ত্রিত বাজার ব্যবস্থা, শিল্পায়ন, উন্নত টেকনোলজি, টেকসহ উন্নয়ন, শিশুর নিরাপত্তা, বিবিধ। তাদের সবার চাওয়া দুর্নীতি মুক্ত নির্মল পরিবেশের শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ।
‘কেমন বাংলাদেশ চাই’ সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মো. শফিকুর রহমান পরাগ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, ওন-স্টপ ক্রাইসিস সেন্টারের প্রোগ্রাম অফিসার মো. আব্দুল হাই সিদ্দিক ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা ও ব্রেকিং দ্য সাইলেন্স সাতক্ষীরা জেলা ইনচার্জ মো. শরিফুল ইসলাম‌।
সভায় উপস্থিত ছিলেন অগ্রগতি সংস্থা মো. আলমগীর, আইন ও সালিশ কেন্দ্রের মো. আজহারুল ইসলাম, বাংলাদেশ শিশু একাডেমির কর্মচারী ও বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী।
‘কেমন বাংলাদেশ চাই’ শীর্ষক ৩টি আলোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মো. আব্দুর রাজ্জাক, ধুলিহর ব্রহ্মরাজপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুল ইসলাম, কারিমা মাধ্যমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা মো. আজিজুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী