বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় এসএ পরিবহনের ম্যানেজারের বিরুদ্ধে জাল টাকা প্রদানের অভিযোগ!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের সাতক্ষীরা জেলা শাখার ম্যানেজার কামরুজ্জামানের বিরুদ্ধে জাল টাকা প্রদানের অভিযোগ উঠেছে। বিষয়টি জানাতে গেলে ওই ব্যবসায়ীকে উল্টো হয়রানি করার হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
ভূক্তভোগী ভোমরা বন্দরের শিমুল ট্রেডিং এজেন্সি’র পরিচালক আরিফ বিল্লাহ জানান, দীর্ঘদিন ধরে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ব্যবসায়ীক টাকা লেনদেন করেন। গত ৫ অক্টোবর আমাকে ১০ লাখ টাকা পাঠান এক ব্যবসায়ী। আমি টাকা নিতে গেলে টাকা কম আছে বলে জানান এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের সাতক্ষীরা জেলা শাখার ম্যানেজার কামরুজ্জামান। ওই সময় আমাকে ৭ লাখ প্রদান করেন এবং সন্ধ্যায় বাকি টাকা দেওয়ার কথা বলেন। আমি সেই মোতাবেক সন্ধ্যায় টাকা আনতে যায় সাতক্ষীরা শাখায়। ম্যানেজার আমাকে ৩ টি ব্যান্ডেলে তিন লাখ টাকা প্রদান করে। আমি টাকাগুলো নিয়ে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের সামনে সাউথিস্ট ব্যাংকের এটিএম বুথে যায়। সেখানে ৩ লাখ টাকা থেকে ১২টি টাকা এটিএম মেশিন রিজেক্ট করে। এই ১২টি এক হাজার টাকার মধ্যে একটি নোট জাল ধরা পড়ে। আমি সাথে সাথে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের ম্যানেজারকে অবহিত করি। সেই সাথে কুরিয়ার সার্ভিসের সিসিটিভি চেক করতে বলি কিন্তু তিনি কোন ভাবে রাজি না হয়ে উল্টো আমার সাথে তালবাহানা করতে থাকে। আমি ম্যানেজারকে ব্যাংকের এটিএম বুথের সিসিটিভি ফুটেজ দেখার জন্য বললেও তিনি কোন ভাবে রাজি না হয়ে আমার সাথে অশোভন আচারণ করে। তিনি আরো জানান, উভয় প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ দেখলে সত্যতা মেলবে। আমি ওখান থেকে চলে আসার পর বিভিন্ন মানুষের সাথে কথা বলে জানতে পারি, আমার মত ঘটনা অনেকের সাথে এরআগে ঘটেছে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে এমন দুর্নীতিবাজ ম্যানেজারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
এদিকে অভিযোগের বিষয়ে জানতে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের সাতক্ষীরা জেলা শাখার ম্যানেজার কামরুজ্জামান ব্যবহৃত ০১৭৫৫৫১২৭৮০ নাম্বারে কল দিলে তিনি রিসিভ করেননি।
এদিকে, জাল টাকার সুরাহ না পেয়ে রাগ ও ক্ষোভে কুরিয়ার সার্ভিসের অফিসে দাঁড়িয়ে তা নষ্ট করে ফেলে দেন ওই ভূক্তভোগী ব্যবসায়ী।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগামী ডিসেম্বরের মধ্যে দেশের কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: পেট্রোবাংলা
  • পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি