বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মেলন

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জে আদর্শ শিক্ষক ফেডারেশন এর সম্মেলন বুধবার (৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

আদর্শ শিক্ষক ফেডারেশন কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ড. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। তিনি বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নতিতে প্রধান অন্তরায় বৈষম্য। বিশেষ করে সরকারি ও বেসরকারি শিক্ষকদের বেতন ভাতাসহ অন্যান্য আর্থিক সুবিধার ক্ষেত্রে ব্যপক বৈষম্য বিদ্যমান। এই বৈষম্য দূর করতে জরুরি ভিত্তিতে উদ্যোগ নেয়া প্রয়োজন। এছাড়াও পাঠ্যপুস্তক ও সিলেবাসে যে অসঙ্গতি রয়েছে তা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

আদর্শ শিক্ষক ফেডারেশন মাধ্যমিক স্কুল শাখার উপজেলা সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার উপদেষ্টা মাওলানা আজিজুর রহমান, সহকারী অধ্যাপক মোসলেম উদ্দীন, সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, আদর্শ শিক্ষক ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুল ওয়ারেশ, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ আব্দুস সবুর, মাধ্যমিক শিক্ষক পরিষদ জেলা শাখার সভাপতি এসএম গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক মাস্টার বদিউজ্জামান, আদর্শ শিক্ষক ফেডারেশন কালিগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা আব্দুল ওহাব সিদ্দিকী, সহকারী অধ্যাপক আব্দুর রউফ, জেলা মাদ্রাসা শিক্ষক পরিষদের সিনিয়র সদস্য অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, মাওলানা আব্দুল মোমেন প্রমুখ। আরও বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশনের নেতা সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, গাজী মিজানুর রহমান, অধ্যক্ষ আবু রাসেল আশকারী, শেখ আফতাবুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আমির হামজা প্রমুখ।

সম্মেলন শেষে আদর্শ শিক্ষক পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার কলেজ, মাধ্যমিক স্কুল, মাদ্রাসা, প্রাথমিক, স্বতন্ত্র ইবতেদায়ী ও কিন্ডারগার্টেন এর নবগঠিত কমিটির সভাপতি ও জেনারেল সেক্রেটারীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

সম্মেলনে উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী