বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া, উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক—কর্মচারীদের ৫০ শতাংশ বাড়ি ভাড়া, ১০০ শতাংশ উৎসব ভাতা, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা, ইবতেদায়ী মাদ্রাসা ও নন—এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণসহ অবসরপ্রাপ্ত শিক্ষকদের কল্যাণ তহবিল ও অবসর সুবিধার অর্থ দ্রুত পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন (বাআশিফ) সাতক্ষীরা জেলা শাখা।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন (বাআশিফ) সাতক্ষীরা জেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ আব্দুস সবুরের সভাপতিত্বে ও সেক্রেটারী প্রভাষক আব্দুল জলিলের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, আগরদাড়ি আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড.রুহুল আমিন, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি আখতারুজ্জামান, দেবহাটা সখিপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ ইয়াকুব আলী, সরাপপুর হাইস্কুলের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া, জেলা আদর্শ ফেডারেশেনর সহসভাপিত অধ্যাপক আব্দুল ওয়ারেশ, অধ্যাপক বক্ষতিয়ার উদ্দীন, অধ্যাপক আকবর হোসেন, অধ্যাপক গোলাম আজম, মাষ্টার শফিকুল ইসলাম, ড.মিজানুর রহমান, অধ্যাপক শাহজান কবির, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা আব্দুল বারী,উপাধ্যক্ষ আব্দুল মুজিত, অধ্যক্ষ আনারুল ইসলাম, মাওলানা দেলওয়ার হোসেন প্রমুখ।

সমাবেশ শেষে বিকাল সাড়ে ৫টার দিকে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে আবারও একই স্থানে গিয়ে সমাবেশে শেষ হয়।

‎শিক্ষকদের অধিকার,মর্যাদা সুরক্ষা ও সুষ্ঠ সুন্দর পরিবেশে শিক্ষা কার্যক্রম পরিচালনার পরিবেশ নিশ্চিত করণ,সর্বস্তরের শিক্ষকদের বৈষম্য দূরীকরণ এবং বেসরকারি শিক্ষকদের চাকুরি জাতীয়করণের দাবি জানিয়ে প্রধান অতিথি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন,আমাদের দেশে শিক্ষার কোন পরিবর্তন হয় নাই। শিক্ষায় এখনো পাহাড় সমান বৈষম্য রয়েছে, এ বৈষম থেকে মুক্তি পেতে শিক্ষকদের ঐক্যবদ্ধ আন্দোলন—সংগ্রামের কোনো বিকল্প নাই। তিনি আরো বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে, অন্যথায় সারাদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন। অন্যান্য কমিশনের মতো শিক্ষা কমিশন গঠন করতে হবে।

সভায় বক্তরা বলেন, শিক্ষকরা জাতির মেরুদণ্ড। একটি দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি হলো মানসম্পন্ন শিক্ষা, আর সেই শিক্ষার চালিকাশক্তি শিক্ষক সমাজ। শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও সুশিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করতে হবে। বক্তরা আরও বলেন, শিক্ষক সমাজের মর্যাদা, দায়িত্ববোধ ও শিক্ষার মানোন্নয়নে তাদের অবদান অনন্য। ভবিষ্যৎ প্রজন্মকে মানবিক, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর বাজার জামে মসজিদের ৭০ হাজার টাকা চুরি করারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২
  • সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা
  • বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় ডিবি স্কুলের শিক্ষকদের ফুল দিয়ে বরণ
  • কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়
  • সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল
  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী