বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মেহেরপুরের ক্যাসিনো সম্রাট মোরশেদুল আলম লিপু সাতক্ষীরায় আটক

সাতক্ষীরা প্রতিনিধি: অনলাইন ক্যাসিনো সম্রাট মোরশেদুল আলম লিপুসহ দুই ব্যক্তিকে সাতক্ষীরায় আটক করেছে পুলিশ।

বৃষ্পতিবার মধ্যরাতে মন্টু মিয়ার বাগানবাড়িতে আসার পথে বাইপাস সড়কে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে অনলাইনে জুয়া খেলায় ব্যবহৃত ১৬টি মোবাইল ফোন ও ৩টি ল্যাপটপ জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, মেহেরপুর জেলার শিবপুর গ্রামের মোঃ জিনারুল ইসলামের ছেলে।মোরশেদুল আলম লিপু গাজী (২৮) ও একই জেলার বামনপাড়া গ্রামের মাসুদুল আলমের ছেলে মুছাঈদ আলম (৩০)।

সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম শনিবার দুপুরে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ডিবি ও সদর থানা পুলিশের যৌথ দল খানপুর থেকে বাইপাসগামী খড়িবিলা মোড়ে চেকপোস্ট বসায়। এসময় সন্দেহভাজন একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালালে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছিল। তাদের পরিচালনায় দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় ছিল একাধিক জুয়ার প্ল্যাটফর্ম। এছাড়া তারা দেশের অর্থ বিদেশে অবৈধভাবে পাচার করছিল। লিপুর বিরুদ্ধে ২০২১ সালে ঢাকার পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আেইনে একটি মামলা রয়েছে,যেটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ তদন্ত করছে। লিপু ও তার সহযোগীদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ সুপার।

উল্লেখ্য, মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় লিপুসহ অনলাইন জুয়ার শীর্ষ ১৯ এজেন্টদের গতিবিধি নজরদারি করছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। ওই জুয়া এজেন্টরা বর্তমানে অঢেল সম্পত্তির মালিক বলে জানা গেছে। এছাড়া অনলাইন জুয়ার এজেন্টদের মানি লন্ডারিংয়ের বিষয়ে অনুসন্ধান শুরু হয়েছে। মেহেরপুরে গ্রেপ্তার এড়াতে লিপু তার সহযোগীকে নিয়ে সাতক্ষীরায় পালিয়ে আসছিল বলে পুলিশের একটি সুত্র দাবি করেছে।

একই রকম সংবাদ সমূহ

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা,বিস্তারিত পড়ুন

দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ

রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন নির্বাচনবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি কতদূর এগিয়েছে, তা জানতে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনেরবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ড: খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ
  • প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব
  • রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার