রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শুধু নির্বাচনের জন্য ২ হাজার মানুষ জীবন দেয়নি : সারজিস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘শুধুমাত্র নির্বাচনের জন্য ২ হাজার মানুষ জীবন দেয়নি, অর্ধলক্ষ মানুষ রক্ত দেয়নি। যে সিস্টেমগুলো সংস্কারের প্রয়োজন তা সংস্কার শেষেই যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন দেওয়া উচিত।’

শনিবার সকালে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় সংবিধান সংস্কারের প্রশ্নে সারজিস আলম বলেন, ‘যে সংবিধান এদেশের মানুষকে ৫ বছরের জন্য জনতার সরকার উপহার দিতে পারেনি সে সংবিধানের সংস্কার করতে হবে।’

তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের ১৬ বছরে সবচেয়ে ব্যর্থ প্রতিষ্ঠান ছিল নির্বাচন কমিশন। অন্তবর্তী সরকারকে নির্বাচন কমিশনের যৌক্তিক সংস্কার করতে হবে।’

হাইকোর্টে এখনও ফ্যাসিস্ট সরকারের দোসররা বসে আছে উল্লেখ করে তিনি বলেন, ‘হাইকোর্টে ফ্যাসিস্ট সরকারের দোসররা বিভিন্ন পদ দখল করে আছে। ফ্যাসিস্ট সরকারের সময়ে তারা যোগ্যতা নয় তোষামোদি করে সেসব পদ দখল করেছে।’

এর আগে সকাল দশটায় জেলা প্রশাসন কার্যালয়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে গণঅভ্যুত্থানে নিহত ১৮টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন। এতে ১৮ পরিবারকে ৫ লক্ষ টাকা করে চেক প্রদান করা হয়। এসময় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ও প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাইবুব স্নিগ্ধ সহ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • স্মৃতির খামে বন্দি হলুদ চিঠি: সেবা বাড়লেও টানাপোড়েনে ডাক বিভাগ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বিদ্যুৎ বিভ্রাটে ঈশ্বরদী হাসপাতালে মোম ও মোবাইলের আলোয় চিকিৎসাসেবা