শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ মতবিনিময় সভায় সাবেক এমপি হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) বিকেলে তালা শিল্পকলা একাডেমি হলরুমে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, “আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি প্রত্যেক ওয়ার্ডে সংগঠনগুলোর পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন এবং বলেন, “আমি পুনরায় নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবো। সবাইকে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।”

এ সময় তিনি উপস্থিত নেতা-কর্মীদের অন্যায় ও অনৈতিক কাজ থেকে বিরত থাকার শপথ পাঠ করান। সভায় উপস্থিত সকলে হাত তুলে সেই শপথ পাঠে অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান।
যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান ও আনিচুর রহমান আনিচ এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সহ-সভাপতি শেখ গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম এবং যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন।

এছাড়া বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম সমন্বয়ক ফরিদুল ইসলাম ফরিদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আঃ আলিম, উপজেলা যুবদলের সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স. ম. ইয়াসিন উল্লাহ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম. মারুফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব আবুল কালাম, ছাত্রদলের আহ্বায়ক হাফিজুর রহমান, তালা থানা ছাত্রদলের সদস্য সচিব এস. কে. ফারুক, পাটকেলঘাটা থানা ছাত্রদলের সদস্য সচিব আবিদ হোসেন, তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সোহাগ হোসেন ও সাধারণ সম্পাদক নাইম রিয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন তালা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম বিশ্বাস, সহ-সভাপতি রেজাউল ইসলাম রেজা, তালা উপজেলা ওলামা দলের সভাপতি মিজানুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম, নাসির উদ্দিন ফারুক ও জাকির হোসেন মনি প্রমুখ।

সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ কর্মশালা

তালা প্রতিনিধি : মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে তালা উত্তরণ আইডিআরটিতে উত্তরণের গার্ডেনবিস্তারিত পড়ুন

তালায় “দৈনিক রানার” পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তালায় বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের গণমানুষের মুখপাত্র “দৈনিক রানার” এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবিস্তারিত পড়ুন

পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক

পাটকেলঘাটার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং টাটা ক্রপ কেয়ারের স্বত্বাধিকারী কেশব কুমারবিস্তারিত পড়ুন

  • তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত
  • তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা
  • তালার ধানদিয়া ইউনিয়নে ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাটকেলঘাটা থানা জাসাসের মিছিল
  • তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম
  • তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি
  • তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক
  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত