রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আইপিএলের নিলামে ১২ বাংলাদেশি, ভিত্তিমূল্য নির্ধারণ

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলাম বসবে সৌদি আরবের জেদ্দায়।
২৪ ও ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে এই নিলাম। মোট ৫৭৪ জন ক্রিকেটার থাকছেন নিলামের তালিকায়। এই তালিকায় বাংলাদেশের আছেন ১২ ক্রিকেটার।

চূড়ান্ত তালিকায় কোন ক্রিকেটার কোন ক্যাটাগরিতে থাকছেন। আর কারই বা কত ভিত্তিমূল্য। তা জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ।

বাংলাদেশের ১২ ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ এবং নাহিদ রানা।

বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্য আছেন মুস্তাফিজ। বাঁহাতি পেসারের বিপরীতে ১ কোটি রুপি ভিত্তিমূল্যে জায়গা পেয়েছেন বাংলাদেশের তিনজন-সাকিব, মিরাজ ও তাসকিন। আর ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্য আছেন বাকি ৯ ক্রিকেটার।

এবারের নিলামের ৫৭৪ ক্রিকেটারের মধ্যে ৩৬৬ জন ভারতীয়।

বাকি ২০৮ জন বিদেশি। আইসিসির সহযোগী সদস্য দেশগুলো থেকে আছেন ৩ জন ক্রিকেটার। নিলামে অভিষেক না হওয়া ৩১৮ জন ভারতীয়র বিপরীতে আছেন ১২ জন বিদেশি ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজিগুলো ২০৪ জন ক্রিকেটার কিনতে পারবে, এর মধ্যে ৭০ জন বিদেশি।

একই রকম সংবাদ সমূহ

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়ম ও গণহারে ভোটারের নামবিস্তারিত পড়ুন

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

ভারত যুদ্ধ নয়, শান্তি চায় উল্লেখ করে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন,বিস্তারিত পড়ুন

  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার
  • নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা
  • ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন?
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বদলে গেলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নাম-প্রতীক
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!