রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘বাংলাদেশ জানে কীভাবে প্রতিকূলতার মুখোমুখি হতে হয়, সম্ভাবনার দ্বার উন্মুক্ত করতে হয়’

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের চিত্রকর্মগুলো তরুণদের আবেগ এবং আকাঙ্ক্ষার প্রতিফলন, যা হত্যা এবং নির্যাতনের মধ্যে সৃষ্টি হয়েছিল। কোনো পরিকল্পিত উদ্যোগ ছিল না। এতে কোনো অর্থায়নও ছিল না। এগুলো তরুণ প্রজন্মের সৃজনশীলতার এক উজ্জ্বল উদাহরণ।

শনিবার (১৬ নভেম্বর) রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত বঙ্গোপসাগর সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সভ্যতার ব্যর্থতাগুলো অতিক্রম করতে নতুন সভ্যতা তৈরি করতে হবে। তিনটি শূন্যে- শূন্য কার্বন নির্গমন, শূন্য সম্পদ কেন্দ্রীকরণ (সামাজিক ব্যবসার মাধ্যমে সমস্যার সমাধান করা) এবং শূন্য বেকারত্ব (তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা) অর্জনের মাধ্যমে এ নতুন সভ্যতার লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে।

প্রধান উপদেষ্টা বলেন, আমাদের সামনে অর্থনৈতিক বৈষম্য, সামাজিক অবিচার এবং জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ রয়েছে। কিন্তু বাংলাদেশ জানে কীভাবে প্রতিকূলতার মুখোমুখি হতে হয় এবং সেখান থেকে সম্ভাবনার দ্বার উন্মুক্ত করতে হয়।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তন একটি বড় হুমকি। প্রতি বছর, উপকূলীয় সম্প্রদায়গুলো সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত হয়। এই সংকট এখনই সমাধানের প্রয়োজন। একই সময়ে, তরুণ প্রজন্ম আমাদের জন্য এক বিশাল শক্তি।

তিনি আরও বলেন, ১৭১ মিলিয়ন মানুষের মধ্যে অর্ধেকের বেশি ২৭ বছরের নিচে। তাদের সৃজনশীলতাই আমাদের ভবিষ্যতের ভিত্তি।

প্রধান উপদেষ্টা সংলাপে অংশগ্রহণকারী বিদেশি অতিথিদের ঢাকার রাস্তাগুলো ঘুরে দেখা ও দেয়ালে আঁকা রঙিন চিত্রকর্মগুলো উপভোগ করার অনুরোধ জানান।

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ৩ মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর হবে : ডিএমপি কমিশনার
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ