শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশি রোগীদের চিকিৎসা নিয়ে চিকিৎসকদের সিদ্ধান্তের বিরোধিতা করলেন কলকাতার মেয়র

ভারতের পতাকা অবমাননার জেরে বাংলাদেশের কোনো রোগীকে চিকিৎসাসেবা না দেয়ার ঘোষণা দিয়েছে কলকাতার একাধিক চিকিৎসক ও একটি বেসরকারি হাসপাতাল।

তবে চিকিৎসকদের একাংশের এই সিদ্ধান্তের বিরোধিতা করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

ফিরহাদ বলেন, ‘বাংলাদেশে একটা অরাজকতা চলছে। চারদিকে একটা বিশ্রী অবস্থা চলছে। সেজন্য হয়তো রোগীরা আসছেন না। কিন্তু কেউ বৈধ পথে এসে চিকিৎসা পাননি এরকম কোনও খবর আমার কাছে নেই। কেউ ব্যক্তিগতভাবে বাংলাদেশি রোগীদের চিকিৎসা করা বন্ধ রাখতে পারেন। কিন্তু একটা মানুষ যদি অসুস্থ হয় সে আমার শত্রু হলেও আমি তাকে সুস্থ করব। এটাই চিকিৎসকের ধর্ম। সেখানে আমাদের মানবিকতায় ইয়ে হবে না। আমাকে কেউ খুন করতে এলে তার চিকিৎসার দরকার হলে চিকিৎসা দিতে হবে।’

বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভারতের জাতীয় পতাকার অবমাননার ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে। সেরকমই একটি ছবি শেয়ার করে বৃহস্পতিবার রাতে বাংলাদেশি রোগী দেখা বন্ধ রাখার কথা ঘোষণা করেন খ্যাতনামা স্ত্রী রোগ বিশেষজ্ঞ ইন্দ্রনীল সাহা।

এর পর উত্তর কলকাতার মানিকতলার একটি বেসরকারি হাসপাতালের তরফে বাংলাদেশি রোগী ভর্তি বন্ধ রাখার কথা জানানো হয়। চিকিৎসকদের বাংলাদেশি রোগীদের বয়কটের ডাক দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তার মধ্যেই সহিষ্ণুতার কথা বললেন ফিরহাদ।

সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মাটিতে ভারতের এবং ইসরাইলের পতাকার নকশা এঁকে সেটির ওপর হেঁটে প্রতিবাদ জানানো হচ্ছে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এ এমন ঘটনার পর এবার রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (আরএসটিইউ), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এনএসটিইউ) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ডিইউ) টিএসসি ক্যাফেটেরিয়া এলাকায় এই পতাকার নকশাগুলো দেখা গেছে।

এর আগে ইসরাইলের পতাকা এঁকে সেটির ওপর হেঁটে প্রতিবাদ জানাতে দেখা গেলেও এবার ইসকন ইস্যুতে নতুন করে ভারতের পতাকা যুক্ত হয়েছে। মূলত ঘৃণা প্রদর্শনের উদ্দেশ্যে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট

শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে দেশ থেকে বহিষ্কার করাবিস্তারিত পড়ুন

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারবিস্তারিত পড়ুন

দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এক অনির্ধারিত সফরে দিল্লি গেছেন। সোমবারবিস্তারিত পড়ুন

  • গুজরাটে ‘পবিত্রকরণ রিচুয়াল’-এর নামে নারীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ছড়াল সোশ্যাল মিডিয়ায়
  • দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক
  • ১২০ শতাংশ নিশ্চিত ভারত-বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হবে: দীনেশ ত্রিবেদী
  • ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির
  • ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার
  • নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা