বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশের ইতিহাসে সেরা ৫ সেনাপ্রধানের নাম এলে উনার নাম থাকবে: পার্থ

বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান (বিজেপি) আন্দালিব রহমান পার্থ দেশ, রাজনীতি, সমাজ ও রাষ্ট্র নিয়ে গণমাধ্যমে কথা বলে থাকেন। এবার তিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে নিয়ে প্রশংসাসূচক কথা বলেছেন।
তিনি মনে করেন, বর্তমান সেনাপ্রধান সংকটকালে বিশেষ করে ৫ আগস্ট এবং বর্তমান সময়ে গুরুত্বপূল্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। বাংলাদেশের ইতিহাসে সেরা পাঁচজন সেনাপ্রধানের তালিকা করলে তার নাম আসবে।

আন্দালিব রহমান পার্থ বলেন, ৫ আগস্টের পর বাংলাদেশ যা দেখেছে- আমাদের প্রত্যেকটা রাজনীতিবিদের এটা বিশ্বাস করা উচিত যে, আপনার দৃশ্যমান রাজনৈতিক অপোনেন্টই (বিরোধী পক্ষ) অপোনেন্ট না।

তিনি বলেন, যেকোনো মুহূর্তে আপনার অন্যায়ের বিরুদ্ধে যে কেউ দাঁড়িয়ে যেতে পারে এবং সেটা আপনার ক্ষমতাও আপনাকে হারিয়ে দিতে পারে। সেহেতু সামনে রাজনীতিতে আমরা যারা যাব বা আমরা আছি বা যদি আল্লাহ চায় আমরা যদি পার্লামেন্টে যাই বা সরকারে যাই- আমাদের এ ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকতে হবে।

বর্তমান সেনাপ্রধানের ভূমিকা নিয়ে জানতে চাইলে পার্থ বলেন, সেনাপ্রধান এবং উনার টিম যেই কাজ ৫ আগস্টে করেছেন, যেভাবে করেছেন- আমি তো উনাকে সম্মানের জায়গাতেই রাখি এবং আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে পাঁচজন সেনাপ্রধানের নাম এলে উনার নাম থাকবে।

তিনি আরও বলেন, প্রত্যেক সমালোচনার জবাব তো আর আমরা দেই না ভাই; এটা করতেই পারে বাংলাদেশের মানুষ। আপনি যত ভালোই করবেন সমালোচনা থাকবেই।
সূত্র: যুগান্তর

একই রকম সংবাদ সমূহ

লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী

উদ্বোধনের পর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনেরবিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা একটি মামলার (জিয়া অরফানেজ ট্রাস্ট)বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে একটি ডকুমেন্টারি (প্রামাণ্যচিত্র) প্রদর্শনকে কেন্দ্রবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী
  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী
  • মঞ্চে ড. ইউনূসের জন্য রাখা হয়নি আসন, পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যবস্থা
  • ‘মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল কেন ক্ষমতাচ্যুত হলো, তার উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে’
  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • জুলাই আন্দোলন ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী
  • জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী
  • ভারত-বাংলাদেশের জনগণের মধ্যে ‘চমৎকার সম্পর্ক’ আরও এগিয়ে নিতে হবে : দীনেশ ত্রিবেদী
  • মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম