রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ব্যবসায়িকে তুলে নিয়ে জোর পূর্বক ষ্ট্যাম্পে স্বাক্ষর করে নেওয়ার অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরায় আদালতে করা ৭ লক্ষ টাকার চেকের মামলা তুলে না নেওয়ায় রেজাউল সরদার গংরা এক ব্যবসায়িকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তুলে নিয়ে জোর পূর্বক ১শত টাকার ৩টি নন জুডিসিয়াল অলিখিত ষ্ট্যাম্পে স্বাক্ষর করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সদর উপজেলার বকচরা গ্রামের ব্যবসায়ি মোঃ তরিকুল ইসলামের স্ত্রী আঞ্জুয়ারা খাতুন এই অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, পূর্ব পরিচয়ের জের ধরে তালা উপজেলার শিরাশনি গ্রামের আজিজ উদ্দীন সরদারের ছেলে মোঃ রেজাউল সরদার (মাষ্টার) তার স্বামী তরিকুল ইসলামের কাছ থেকে সাত লক্ষ টাকা ধার নেয়। প্রমান স্বরূপ রেজাউল তার নামীয় রূপালী ব্যাংক লিঃ সাতক্ষীরা শাখার অনুকূলে ৭ লক্ষ টাকার একটি চেক আমার স্বামীকে প্রদান করে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ না করলে ব্যাংক থেকে চেক ডিজঅনার করে আদালতে একটি মামলা দায়ের করা। (মামলা নং- ১৯৩১/২৩)। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন আছে।
আঞ্জুয়ারা খাতুন অভিযোগ করে বলেন, মামলা চলমান থাকা অবস্থায় রেজাউল সরদার আমার স্বামীর সাথে আপোষ মিমাংসা করে নিবে বলে জানায়। কিন্তু পরবর্তীতে সে কোন আপোষ মিমাংসায় আসে না। একপর্যায় রেজাউল সরদার তার ভাড়াটিয়া গুন্ডাদের নিয়ে গত ৩ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বকচরা মোড়ে আমার স্বামীর ব্যবসা প্রতিষ্ঠান “তরিকুল ষ্টোর” দোকানে যায়। এসময় তারা মাত্র এক লক্ষ টাকায় মিমাংসা করে মামলা তুলে নিতে বলে। তার প্রস্তাবে রাজি না হওয়ায় রেজাউলসহ তার অন্যান্য সহযোগীরা আমার স্বামী তরিকুলকে দোকান থেকে তুলে নিয়ে রসুলপুর ক্লাবে নিয়ে আটকে রেখে ব্যাপক মারপিট করে। এসময় তাকে খুন জখম করার হুমকি দিয়ে তারা তার কাছ থেকে জোর পূর্বক ১০০ টাকার ৩টি নন জুডিসিয়াল অলিখিত ষ্ট্যাম্পে স্বাক্ষর করে নেয়। এঘটনায় তরিকুল বাদি হয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বর্ণিত আসামীদের অব্যহত হুমকিতে বর্তমানে তিনি অসুস্থ স্বামী বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মিত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তিনি পরিবারের সদস্যদের নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
আসামী রেজাউল সরদারের দখল হতে ষ্ট্যাম্প ৩টি উদ্ধার পূর্বক তার ও অন্যান্য সহযোগিদের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন তরিকুলের স্ত্রী।

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

দেশের বিদ্যমান শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানবিস্তারিত পড়ুন

ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী

ভোটে নির্বাচিত সরকারকে জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত ও কার্যকরভাবে কাজ করতে হবেবিস্তারিত পড়ুন

  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব
  • বিএনপির কর্মসূচি জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী
  • রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরির পরীক্ষায় বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • গাজী নজরুলকে পদত্যাগে বাধ্য করালে মরিয়মের দুনিয়া ছাড়া লাগত না: রাশেদ খাঁন
  • ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর