সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বৈঠক

বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান এবং সেই নির্বাচনে যুক্তরাষ্ট্র ও ভারত কীভাবে সহযোগিতা করতে পারে তা নিয়ে দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ে বৈঠক হয়েছে বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি।

শনিবার কলকাতায় আমেরিকান সেন্টারে এক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান। খবর দ্য টেলিগ্রাফের।

এরিক গারসেটি মতবিনিময় সভায় জানান, ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভান এবং ভারতের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অজিত দোভালের মধ্যে একটি বৈঠক হয়েছে এবং সে বৈঠকের বড় অংশ জুড়ে ছিল বাংলাদেশ এবং এর সম্ভাব্য নির্বাচন।

তিনি বলেন, ‘আমি নিজে সেই বৈঠকে উপস্থিত ছিলাম। আলোচনায়ও অংশ নিয়েছি। বাংলাদেশ ইস্যুতে আমাদের আলোচনার মূল বিষয় ছিল নির্বাচন। কীভাবে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশ একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে এবং এক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং ভারত কীভাবে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে-এ নিয়েই মূলত আলোচনা হয়েছে।’

এ ছাড়া আলোচ্যসূচিতে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার ইস্যুও ছিল উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ‘বিদায়ি প্রেসিডেন্ট জো বাইডেন এবং পরের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-দুজনই বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার ও নিরাপত্তার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। আসলে আমরা সবাই বাংলাদেশকে একটি স্থিতিশীল, উন্নয়নমুখী এবং সহনশীল দেশ হিসাবে দেখতে চাই।’

এদিকে শুক্রবার ওয়াশিংটনে এক প্রেস ব্রিফিংয়ে জ্যাক সুলিভান বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনে যুক্তরাষ্ট্র ‘কলকাঠি নেড়েছে’ বলে যে গুঞ্জন চলছে-তা একেবারেই ‘অযৌক্তিক’ এবং ভারতের সরকারও এই গুঞ্জন বিশ্বাস করে না।

একই রকম সংবাদ সমূহ

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়ম ও গণহারে ভোটারের নামবিস্তারিত পড়ুন

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

ভারত যুদ্ধ নয়, শান্তি চায় উল্লেখ করে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন,বিস্তারিত পড়ুন

  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার
  • নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা
  • ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন?
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বদলে গেলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নাম-প্রতীক
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!