বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আহ*ত-২

মনিরামপুরে প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার সময় দুর্ঘটনায় প্রেমিকার মৃ*ত্যু

হেলাল উদ্দিন : যশোরের মণিরামপুরে মাটিবাহী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অনিমা দাস (১৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেলের চালকসহ অপর আরোহী আহত হয়েছেন।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার রাজবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ওইদিন রাত ৮টার দিকে খেদাপাড়া ক্যাম্প পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

নিহত অনিমা উপজেলার এড়েন্দা গ্রামের বিন্দু দাসের মেয়ে।

আহত দুজন হলেন- একই উপজেলার লাউড়ি গ্রামের সুকুমার দাসের ছেলে উদয় দাস (১৯) এবং কালিদাসের ছেলে বাঁধন দাস (১৯)।
তাদেরকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খেদাপাড়া ক্যাম্প পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আবদুল হান্নান বলেন- অনিমার সঙ্গে উদয়ের পূর্বপরিচয় ছিল। দুই পরিবার পারিবারিকভাবে তাদের বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সেই অপেক্ষা মানতে রাজি ছিলেন না অনিমা আর উদয়। সোমবার দুপুরে উদয় তার বন্ধু বাঁধনকে নিয়ে এড়েন্দা গ্রামে আসে। মোটরসাইকেলে করে অনিমাকে নিয়ে পালাচ্ছিল তারা। এসময় রাজবাড়িয়া গ্রামে মাটিবাহী একটি ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে অনিমার মৃত্যু হয়।

এসআই আবদুল হান্নান আরও বলেন- আহত দুই যুবককে মনিরামপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের অবস্থা স্বাভাবিক আছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায়বিস্তারিত পড়ুন

চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার

রাষ্ট্র ও সমাজের বিভিন্ন অসঙ্গতি, দুর্নীতি, অনিয়ম এবং মানুষের সুখ-দুঃখের খবর তুলেবিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান
  • পরীক্ষার্থী ও পথচারীদের ঠান্ডা শরবত খাওয়ালো রাজগঞ্জ হাইস্কুল শিক্ষার্থীরা
  • আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃ*ত্যু
  • মনিরামপুরে ধান ঝাড়া মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
  • মনিরামপুরের ১৩ ইউনিয়নে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা
  • মনোহরপুরে মটরভ্যান চুরি : দিশেহারা রসুল মোল্লা