বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ

সাতক্ষীরা প্রতিনিধি: যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধ শীর্ষক একটি দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেছেন, জনসচেতনতা ও নারীর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পারে যৌন শোষণ ও নির্যাতন বন্ধ করতে। বর্তমানে সমাজের প্রতি ৫জন নারীর মধ্যে অন্তত একজন কোন না কোনভাবে নির্যাতনের শিকার হচ্ছেন। সামাজিক ও নৈতিক অবক্ষয়ের কারণে যুব সমাজ ধ্বংসের দ্বারে উপনীত। যুব সমাজকে মানব সম্পদে পরিণত করে বেকারত্ব দূর করতে পারলেই আমাদের সমাজ সুরক্ষিত হবে। এজন্য পরিবার থেকে শিশুর বিকাশে সার্বক্ষণিক নজরদারি ও নিবিড় তদারকি প্রয়োজন। বক্তারা এ জন্য সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

সোমবার (২০ জানুয়ারি) সাতক্ষীরার সদর উপজেলার সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ে কার্ক ইন এক্টির এর অর্থায়নে খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ এর বাস্তবায়নে ক্রিয়েটিং ইয়ুথ এমপ্লয়মেন্ট এন্ড চাইল্ড প্রটেকশন প্রকল্পের আয়োজনে সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদফতরের কারিগরি সহযোগিতায় দিনব্যাপী ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বেসরকারী সংস্থা সিসিডিবির ক্রিয়েটিং ইয়ুথ ইমপ্লয়মেন্ট এন্ড চাইল্ড প্রটেকশন প্রকল্পটি মূলত বেকার যুব সমাজের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান কল্পে সাতক্ষীরা জেলার সদর ও কলারোয়া উপজেলায় কাজ করে যাচ্ছে।

প্রকল্পটির প্রকল্প ব্যবস্থাপক পার্থ প্রতিম সেনের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মণ্ডল।

এসময় প্রকল্পের টেকনিক্যাল অফিসার একরামুল কবীর, একাউন্টস অফিসার রিচার্ড অধিকারী, ফিল্ড অর্গানায়জার রিপন বাড়ৈ ও সুদিপ্ত বিশ্বাস উপস্থিত ছিলেন। অত্র উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ১৫ জন শিক্ষক শিক্ষিকা উক্ত প্রশিক্ষণটি গ্রহণ করেন।

বক্তরা আরও বলেন, দিনে দিনে সমাজে ও প্রতিষ্ঠান কেন্দ্রিক যৌন শোষণ ও নির্যাতন বেড়েই চলেছে, যার অধিকাংশ ঘটনাগুলি এ বিষয়ক সচেতনতা না থাকার কারণে প্রকাশিত হচ্ছে না। তাই সমাজে শিশু-কিশোর বয়স থেকে ঐ বিষয়ে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপস্থিত শিক্ষকগণ সিসিডিবি কে সমাজের উন্নতিকল্পে এ ধরনের কর্মসূচী গ্রহণের জন্য ধন্যবাদ জানান।

প্রসঙ্গত, প্রকল্পটি সাতক্ষীরা জেলার সদর ও কলারোয়া উপজেলায় পৌর এলাকাসহ ৮টি ইউনিয়নে বেকার যুব সমাজের কারিগরী দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানে যুক্তকরণে কাজ করে যাচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মতো প্রতিকূল পরিস্থিতির মধ্যেও গত সাত মাসে প্রায় ৪ লাখবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, কোনো ধরনের যাচাই-বাছাই নাবিস্তারিত পড়ুন

  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • দেশের স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্যমন্ত্রী
  • দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি
  • ৫০৬ কোটি টাকা বিদ্যুৎ বিলের ঘটনায় জিএম বরখাস্ত, ফোন করে মন্ত্রীর দুঃখ প্রকাশ
  • ২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
  • ৬৮ শতাংশ নারী বাবার বাড়িতেও সহিংসতার শিকার হন
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!