শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৩ বাংলাদেশি আটক

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): যশোরের শার্শা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আটককৃতদের মধ্যে একজন নারী ও ২ যুবক রয়েছে। তবে আটককৃতদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক মামলা আছে কিনা পুলিশ খতিয়ে দেখছে।

মঙ্গলবার দুপুরে শার্শা সীমান্তের শিকারপুর এলাকার একটি মাঠ থেকে তাদেরকে আটক করা হয় বলে জানান বিজিবি।

আটককৃতরা হলেন, ময়মনসিংহের নতুন হাট গ্রামের নাছির উদ্দিনের স্ত্রী পান্না আক্তার (৩৮), গোপালগঞ্জের উত্তর হাজিরা বাড়ী গ্রামের বিনোদ গাইনের ছেলে বিপব গাইন (২১) ও খুলনার পশ্চিম বিল পাবলা গ্রামের পঙ্কজ মল্লিকের ছেলে কল্লোল মল্লিক (১৭)।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, ‘সীমান্ত দিয়ে কয়েকজন অবৈধ পথে ভারতে ঢুকবে’ তাদের কাছে গোপন এমন একটি খবর আসে। পরে বিজিবির টহলদল অভিযান চালিয়ে ভারত সীমান্তবর্তী শিকারপুর মাঠ থেকে তিন বাংলাদেশিকে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন