বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসব ভাতার ঘোষণা আসছে’

খুব শিগগির শিক্ষা উপদেষ্টা এমপিওভুক্ত শিক্ষকদের জন্য শতভাগ উৎসব ভাতা বৃদ্ধিসহ অন্যান্য বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেবেন বলে আন্দোলনরত শিক্ষক প্রতিনিধিদের জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির। একই সঙ্গে তিনি শিক্ষকদের ধৈর্য ধরার জন্য অনুরোধ জানান। হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক শেষে এমনটাই দাবি করেছেন শিক্ষক নেতারা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয়করণ প্রত্যাশী ছয় সদস্যের প্রতিনিধি দল দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেন।

আলোচনা সভায় হুমায়ুন কবির শিক্ষকদেরকে আশ্বস্ত করে বলেছেন, ‘আপনাদের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য মিটিং চলছে। সেই মিটিং থেকে বের হয়ে আমি আপনাদের সঙ্গে বসেছি, খুব দ্রুত সময়ের মধ্যে শিক্ষা উপদেষ্টা এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসব-ভাতা বৃদ্ধিসহ অন্যান্য বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেবেন। আপনাদেরকে ধৈর্য ধরার জন্য অনুরোধ জানাচ্ছি।’

এদিকে অবস্থান কর্মসূচির বিষয়ে জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকরা বলছেন, সরকারের কোনো প্রতিনিধিদল জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে মিডিয়ার সামনে এ বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা না দেয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলবে। তারা আরো বলেন, আগামীকাল থেকে ক্লাস বর্জন করে সারা দেশ থেকে শিক্ষকরা এ অবস্থান কর্মসূচিতে যোগ দেবেন।

একই রকম সংবাদ সমূহ

লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী

উদ্বোধনের পর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনেরবিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা একটি মামলার (জিয়া অরফানেজ ট্রাস্ট)বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে একটি ডকুমেন্টারি (প্রামাণ্যচিত্র) প্রদর্শনকে কেন্দ্রবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী
  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী
  • মঞ্চে ড. ইউনূসের জন্য রাখা হয়নি আসন, পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যবস্থা
  • ‘মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল কেন ক্ষমতাচ্যুত হলো, তার উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে’
  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • জুলাই আন্দোলন ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী
  • জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী
  • ভারত-বাংলাদেশের জনগণের মধ্যে ‘চমৎকার সম্পর্ক’ আরও এগিয়ে নিতে হবে : দীনেশ ত্রিবেদী
  • মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম