বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব নিয়ে আমরা সন্দিহান: হাসনাত

সেনাবাহিনীর সাথে যে আলোচনা হয়েছে তা রাজনীতিতে হস্তক্ষেপ। রাজনৈতিক সিদ্ধান্ত রাজনীতিবীদদের হাতে থাকা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার (২১ মার্চ) রাতে বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হাসনাত বলেন, চলমান রাজনৈতিক ঘটনাপ্রবাহতে আমরা উদ্বীগ্ন। রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব নিয়ে আমরা সন্দিহান। আমাদের সাথে সেনাবাহিনীর উর্ধ্বতন কর্তৃপক্ষের যে কথা হয়েছে আমরা মনে করছি সেটি রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করা।

তিনি বলেন, পরবর্তী রাজনীতি কোনদিকে যাবে এটি রাজনীতিবিদদের সিদ্ধান্ত। সেটি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত। সেই জায়গায় সন্দিহান বলেই এ বিষয়ে তিনি কথা বলেছেন বলেও জানান তিনি।

হাসনাত আরও বলেন, ৫ আগস্টের পর আওয়ামী লীগ গণহত্যা চালানোর পরও দোষ স্বীকার করেনি। আওয়ামী লীগের আগে দল হিসেবে তাদের বিচার নিশ্চিত করতে হবে, অপরাধ স্বীকার করতে হবে তারপর অন্য কোনো আলোচনা হলেও হতে পারে। এর আগে কোনো আলোচনা অসম্ভব। ৫ আগস্টের পর আওয়ামী লীগের নাম মার্কা এবং আদর্শ এই তিনটিই অপ্রাসঙ্গিক।

১১ তারিখের মিটিং এ হাসনাতকে ডেকে নেয়া হয়েছিল কিনা এ বিষয়ে তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন বিষয়ে আমাদের অনেক প্রশ্ন রয়েছে এসব বিষয়ে আলোচনার জন্য সেখানে তাদের ডেকে নেয়া হয়েছিল।

পোস্ট দেয়ার পর তিনি নিরাপত্তা ঝুঁকিতে আছেন কিনা এ বিষয়ে তিনি বলেন, যতক্ষণ ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ক্রিয়াশীল ও ঐক্যবদ্ধ আছি ততক্ষণ পর্যন্ত নিরাপত্তা ঝুঁকি অনুভব করছি না।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩বিস্তারিত পড়ুন

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিটবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিদ্যুতের দাম বাড়লো
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • বাংলাদেশে একটি ‘বড় হত্যাকাণ্ড’র সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিল: দাবি মমতার
  • নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকার: অর্থমন্ত্রী
  • মোহাম্মদপুরে সন্ত্রাসী সমস্যা ওভারনাইট সমাধানযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিগগিরই মন্ত্রিসভায় নতুন মুখ, আসতে পারেন যেসব জেলা থেকে
  • স্বজন-প্রতিবেশীদের সাক্ষ্যে উঠে এলো রামিসা হত্যার ভয়াবহ চিত্র