শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ধুলিহরে ইরিধান ক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র একজনকে কুপিয়ে হত্যা, আটক দুই

মেহেদী হাসান শিমুল, সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের সানাপাড়ায় ইরিধান ক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আনারুল ইসলাম (৫০) নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে বলে খবর পাওয়া গেছে।

জানা গেছে, সানাপাড়ার মৃত আমের আলীর পুত্র হতদরিদ্র চা-বিক্রেতা আনারুল ইসলাম পাশ্ববর্তী বালুইগাছা গ্রামের লক্ষ্মণ পালের ইরিধানের ব্লকে ৮ কাঠা জমিতে ইরিধান চাষ করে।কিন্তু উক্ত জমিতে ঠিকমত পানি না দেওয়ায় (২ এপ্রিল) বুধবার দুপুর আনুমানিক ২টার সময় বালুইগাছা গ্রামের লক্ষ্মণ পালের স্ত্রী নমিতা পাল (৪০) ও তার পুত্র জয়পাল(২২)এর সাথে আনারুল ইসলামের কথা কাটাকাটি হয়।

কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে জয়পাল ও তার মা নমিতা পাল কুপিয়ে আনারুল ইসলামকে হত্যা করে। এঘটনায় তাৎক্ষণিকভাবে ব্রহ্মরাজপুর পুলিশ ফাড়ীর টু আইসি এএসআই শিল্লুর রহমান অভিযান চালিয়ে ঘাতক নমিতা পাল ও তার স্বামী লক্ষ্মণ পালকে আটক করে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে।

পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান। এঘটনায় সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ অপারেশন সুশান্ত কুমার ঘোষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মুলঘাতক জয়পাল পালিয়ে গেছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার