শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় শরবত বিক্রি করে চলে আলামিনের জীবন সংগ্রাম

মোস্তফা হোসেন বাবলু, কলারোয়া (সাতক্ষীরা): সাতক্ষীরার কলারোয়ার পৌর সদরের শিশু আলামিন মায়ের অভাবের সংসার চালাতে রাতে চা ও দিনের বেলা শরবত বিক্রয় করে চলছে। সে উপজেলার কুমোর নাল গ্ৰামের জাহানারা বেগমের ছেলে, তার বয়স ১২ বছর। এতিম আলামিন জীবনটা ছিল খুবই কষ্টের।

পড়াশোনার প্রতি তার আগ্রহ থাকলে তৃতীয় শ্রেণীতে ওঠার পর আর লেখাপড়া হয়নি। সে উপজেলার কুমোরনাল সরকারি প্রাইমারি স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল। পরিবার ছিল খুবই অভাবী। মায়ের রোজগার সামান্য, তাই সংসারের অভাব মেটাতে সে ছোটবেলা থেকেই কলারোয়া বাজারে দিনের চা ও রাতে শরবত বিক্রি করে।

প্রতিবেশীরা জানান আলামিনের মনে সবসময় পড়াশোনার প্রতি একটা গভীর আগ্রহ ছিল। সে চেয়েছিল ভালো কিছু করতে, কিন্তু অভাব তার পথ আগলে দাঁড়িয়েছিল।দিনের বেলা সে স্কুলে যেত, আর বাদবাকি সময় শরবত বিক্রি করে রোজগার করত। এতে তার পড়াশোনার ওপরও প্রভাব পড়ত।এবার তার ব্যতায় ঘটৈনী।

এ বছর গরম পড়ার সাথে সাথে শরবত বিক্রয় করা শুরু করেছে।আজ (২রা এপ্রিল) হঠাৎ কলারোয়া পৌর সদরের শহীদ মিনার চত্বরের পাশে তাকে শরবত বিক্রয় করতে দেখা গেছে। ফুটপাতে হকার আলামিনের শরবত শত শত মানুষ পান করে পিপাসা নিবারণ করছে।

সে ঠান্ডা পানির সাথে, আছে তকমা, চিনি, বরফ পানি, রাসনা ট্যাংক, বেল, লেবু মিশ্রণ করে শরবত তৈরি করে।তবে কষ্টের মাঝেও আলামিনের মনে সবসময় একটা ভালো ভবিষ্যতের স্বপ্ন ছিল। সে চেয়েছিল একদিন ভালো মানুষ হয়ে পরিবারের অবস্থার পরিবর্তন করতে পারবে.। এখন ও কাজ চালিয়ে যাচ্ছে।

পিতৃহীন আলামিনের মতো অনেক শিশু রয়েছে যারা অভাবের কারণে তাদের শৈশবটা কাজে ব্যয় করে। স্কুলে লেখাপড়া করতে পারছি না। তাদের প্রতি সমাজের সহানুভূতি ও সহযোগিতা প্রয়োজন। শিশু আল আমিন জানা ন দুই বছর ধরে শরবত বিক্রয় করি।

শরবত বিক্রিতে পরিবার-পরিজন নিয়ে তেমনি ভালোভাবে যাচ্ছে না। সংসার খরচ চালাতে হিমশিম খাচ্ছি। দৈনিক চা ও শরবত বিক্রি করে ৩০০-৪০০ টাকা আয় হয়।এতে সংসার খরচ, শরবতের মালামাল কিনে, আর কিছুই থাকে না।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা