বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরের পদ্মপুকুরে জামায়াত কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এবিএম কাইয়ুম রাজ, বিশেষ প্রতিনিধি; সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) আসরের নামাজের পর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে কেন্দ্রীয় স্থানে জমায়েত হন।

বিক্ষোভ মিছিলটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় জামায়াত কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে পরিণত হয়। এতে অংশ নেন জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার সহকারী সেক্রেটারি ও উপজেলা যুব বিভাগের সভাপতি সাঈদী হাসান বুলবুল। তিনি বলেন, “গণতান্ত্রিক রাজনীতির পরিবেশকে দমন করার জন্য একশ্রেণির চক্রান্তকারীরা নানা অপতৎপরতায় লিপ্ত। কিন্তু এসব ষড়যন্ত্র কখনোই সফল হবে না।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ, ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দসহ ওয়ার্ড পর্যায়ের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, “একটি শান্তিপূর্ণ রাজনৈতিক সংগঠনের কার্যালয়ে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করে একটি ভয়াবহ বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এটি শুধু রাজনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন নয়, এটি গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত।”

তারা বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বাধা প্রদান ও হামলা চালানো গণতান্ত্রিক মূল্যবোধ পরিপন্থী। এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

এদিকে এই হামলার ঘটনায় স্থানীয় জামায়াত নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। তারা পরিস্থিতির দ্রুত সমাধান না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী