বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে বাপের বাড়ি থেকে স্ত্রীকে আনতে না পেরে যুবকের আত্মহ*ত্যা

দুই বছর আগে বিয়ে করেছেন যুবক আব্দুর রহিম (২২)। মাঝে মধ্যে ঝগড়া লাগতো তাদের স্বামী-স্ত্রীর মধ্যে। এভাবে সম্পর্কের টানাপোড়েনের ভিতর দিয়ে তাদের সংসার জীবন কেটেছে দুটি বছর।
একমাস আগে আবারও পারিবারিক দ্বন্দ্ব লাগলে বাবার বাড়িতে চলে যান স্ত্রী। এরপর আর ফেরেনি। বৃহস্পতিবার (১০ এপ্রিল-২০২৫) স্ত্রীকে ফিরিয়ে আনতে বাবাকে নিয়ে শ্বশুর বাড়িতে যান আব্দুর রহিম। অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে ফিরে আসেন বাবা ও ছেলে। স্ত্রী না আসায় মনের কষ্টে শুক্রবার (১১ এপ্রিল-২০২৫) সকালে গলায় ফাঁস দিয়ে নিজ বাড়িতে ঘরের আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করেন আব্দুর রহিম। আত্মহত্যার শিকার যুবক যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের শেখপাড়া গ্রামের পিয়ার আলীর ছেলে। পেশায় আব্দুর রহিম রাজমিস্ত্রি। এই ঘটনায় শুক্রবার সকালে মনিরামপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। খেদাপাড়া ক্যাম্প পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান এই তথ্য নিশ্চিত করেছেন। রোহিতা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মেহেদী হাসান বলেন- আব্দুর রহিম রাজমিস্ত্রির কাজ করতেন। দুই বছর আগে একই উপজেলার বাকোশপোল গ্রামে একটি মেয়েকে বিয়ে করেন আব্দুর রহিম। একমাস আগে মনোমালিন্য হলে বাবার বাড়িতে চলে যান ওই নারী। বৃহস্পতিবার (১০ এপ্রিল-২০৩৫) স্ত্রীকে ফিরিয়ে আনতে বাবা পিয়ার আলীকে সাথে নিয়ে শ্বশুর বাড়িতে যান তিনি। স্ত্রী ফিরতে না চাওয়ায় তারা খালি হাতে ফিরে আসেন। ইউপি সদস্য মেহেদী হাসান আরও বলেন- শুক্রবার সকাল ৭ টার দিকে বাড়িতে কেউ না থাকায় নিজ ঘরে আড়ার সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন আব্দুর রহিম। পরে আমিসহ স্থানীয়রা থানায় গিয়ে অপমৃত্যু মামলা করেছি। এরপর খেদাপাড়া ক্যাম্পের পুলিশ এসে দুপুর ১২টার দিকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ইউপি সদস্য মেহেদী হাসান বলেন- আব্দুর রহিমের আত্মহত্যার খবর তার শ্বশুর পক্ষকে মোবাইল ফোনে জানিয়েছিলাম। তারা কেউ লাশ দেখতে আসেননি। খেদাপাড়া ক্যাম্প পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান বলেন- প্রাথমিকভাবে জানতে পেরেছি স্ত্রীকে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়ে মনের কষ্টে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আব্দুর রহিম। মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার

যশোরের মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত প্রধানবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের বিভিন্ন হোটেল ওবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ
  • যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক
  • মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস
  • স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা
  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক