বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ছাত্রদলের পক্ষ থেকে এসএসসি পরীক্ষার্থীদের স্যালাইন পানি ও কলম বিতরণ

ওমর ফারুক বিপ্লব : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে খাওয়ার পানি, স্যালাইন এবং কলম বিতরণ করেছে সাতক্ষীরা জেলা ছাত্রদল।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সাতক্ষীরার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষার্থীদের মাঝে এ সামগ্রী বিতরণ করেন জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এস কে এম আবু রায়হান, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক শাহরিয়ার হোসেন, ছাত্রদল নেতা মোহাম্মদ নাহিদ হাসান, সিটি কলেজ ছাত্রদলের সদস্যসচিব আজমাউল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতাকর্মীরা জানান, ছাত্রদল সবসময় ছাত্রসমাজের পাশে থাকতে চায়। ভবিষ্যতের কর্ণধার এই পরীক্ষার্থীদের সাহস যোগানো ও তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করতেই এ আয়োজন।

তারা আরও বলেন, শুধু রাজনৈতিক কর্মকান্ড নয়, সামাজিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও ছাত্রদল সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে।পথচলার শুরু থেকে ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার রক্ষা, সহযোগিতা এবং তাদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে বলে জানান সংশ্লিষ্ট নেতারা।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল

তারেক রহমানের নেতৃত্বে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেনবিস্তারিত পড়ুন

  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!
  • রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ