বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজনৈতিক দলকে পাশ কাটিয়ে কিছু করতে চাইলে প্রতিরোধ: মির্জা আব্বাস

রাজনৈতিক দলকে পাশ কাটিয়ে কেউ কিছু করতে চাইলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বৃহস্পতিবার (১ মে) বিকেলে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত শ্রমিক দলের সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন।

মির্জা আব্বাস বলেন, বিএনপি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে। নেতাকর্মীরা গ্রেপ্তার হয়েছেন, জেল খেটেছেন। কিছু ছেলেপেলে বলে ১৭ বছর বিএনপি কী করেছে। দলটি ১৭ বছর গাছের তোলায় পানি দিয়েছে আর অন্যরা ফল খেয়েছে। তারা বিএনপিকে ক্রেডিট দিতে চায় না।

ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলতে বলতে নিজেরাই ফ্যাসিস্ট হচ্ছে কি না, সেদিকে সবাইকে খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

যে সংস্কার মানুষের কাজে লাগবে, এমন সংস্কার বিএনপি চায় উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, কেউ কারও কথা মানছে না। এই অনৈক্য দেশকে দুর্দিনে নিয়ে যাবে।

বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশে একসময় রক্ত গঙ্গা বইবে এমন কাজ মানুষ সহ্য করবে না। মানবিক করিডর দিতে গিয়ে অনেক দেশ ধ্বংসের মুখোমুখি। যেই করিডরে মানুষের ক্ষতি হবে, তার প্রয়োজন নেই। দেশের মানুষ এবং রাজনৈতিক দলকে পাশ কাটিয়ে কেউ কিছু করতে চাইলে, তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, শ্রমজীবীরা ঐক্যবদ্ধ না থাকায় বঞ্চনার শিকার হচ্ছেন। আপনাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। শ্রমিকদের লড়াইয়ের মাধ্যমে অধিকার আদায় করে নিতে হবে।

বিএনপি শ্রমিকদের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে উল্লেখ করে তিনি বলেন, শ্রম সংস্কার কমিশন থেকে যে প্রস্তাব দিয়েছে, তা আগামী মে দিবসের আগে আইন করে বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩বিস্তারিত পড়ুন

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিটবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিদ্যুতের দাম বাড়লো
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • বাংলাদেশে একটি ‘বড় হত্যাকাণ্ড’র সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিল: দাবি মমতার
  • নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকার: অর্থমন্ত্রী
  • মোহাম্মদপুরে সন্ত্রাসী সমস্যা ওভারনাইট সমাধানযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিগগিরই মন্ত্রিসভায় নতুন মুখ, আসতে পারেন যেসব জেলা থেকে
  • স্বজন-প্রতিবেশীদের সাক্ষ্যে উঠে এলো রামিসা হত্যার ভয়াবহ চিত্র