বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হামলা করলে পাল্টা জবাব : কড়া হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্র বা ইসরায়েল হামলা করলে তেহরান পাল্টা জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ। রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি এই সতর্কবার্তা দিয়েছেন। খবর এএফপির।

ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর হুতি বিদ্রোহী ও ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইসরায়েল। এরপরই এমন পাল্টা হুমকি দিলো ইরান।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, যদি এই যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র বা ইহুদিবাদী সরকার (ইসরায়েল) শুরু করে, তাহলে ইরান তাদের স্বার্থ, ঘাঁটি এবং বাহিনীকে টার্গেট করবে-সেটি যেখানেই হোক এবং যখনই প্রয়োজন মনে করে করবে।’

রোববার ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নের কাছে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি। এরপরই হুঁশিয়ারি দিয়ে নেতানিয়াহু বলেন, হুতি বিদ্রোহীদের ও ইরানকেও এই হামলার পরিণতি ভোগ করতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে প্রকাশিত ভিডিওতে নেতানিয়াহু বলেন, অতীতেও ইরানের সমর্থনপুষ্ট হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে ‘ব্যবস্থা নিয়েছে’ ইসরায়েল এবং ‘ভবিষ্যতেও উপযুক্ত ব্যবস্থা নেবে।’

তিনি আরও বলেন, এক দফায় এই প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া হবে না, বরং বেশ কয়েক দফায় প্রতিশোধ নেওয়া হবে। তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

পরবর্তীতে এক্সে দেওয়া পোস্টে নেতানিয়াহু বলেন, ‘হুতিদের হামলা ইরান থেকে এসেছে। নিজেদের পছন্দ অনুযায়ী বেছে নেওয়া সময় ও অবস্থানে’ ইরানকে জবাব দেবে ইসরায়েল।

তবে নেতানিয়াহুর দাবি উড়িয়ে দিয়ে ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ বলেন, ইয়েমেনের হুতিরা হামলা করার সিদ্ধান্ত নিজেরা নেয়।

সংবাদমাধ্যম আল-জাজিরার যাচাইকৃত ছবি এবং ফুটেজ অনুসারে, রোববার ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতির ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিমানবন্দরের সীমানায় আঘাত হানে।

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেনবিস্তারিত পড়ুন

জাতিসংঘ টিকে আছে, কিন্তু প্রশ্ন হলো এটি কতটা কার্যকর: খলিলুর রহমান

জাতিসংঘ ৮০ বছর ধরে টিকে আছে। তবে শুধু এটিকে সাফল্যের প্রমাণ হিসেবেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানেরবিস্তারিত পড়ুন

  • ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • শেষ ভাষণে যুদ্ধ-এআই-জলবায়ু সংকটে জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেসের সতর্কবার্তা
  • জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান
  • জাতিসংঘ সফরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, ৪ দিনে যেসব কর্মসূচি
  • বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
  • ঢাকা থেকে বিপুল মাদক নিয়ে কুয়েত বিমানবন্দরে ধরা বাংলাদেশি
  • শ্রীলঙ্কায় গণকবর থেকে ৫৭২ জনের কঙ্কাল উদ্ধার
  • ‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
  • মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল
  • সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান