রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতের বিভিন্ন ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা

ভারতের বিভিন্ন ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। অবৈধ অভিবাসনে সহায়তার অভিযোগে এসব ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। খবর রয়টার্সের।

সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা ভারত-ভিত্তিক ট্রাভেল এজেন্সিগুলোর মালিক এবং অন্যান্য কর্মীদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করছে। এসব এজেন্সি সচেতনভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসনে সহায়তা করেছে বলে অভিযোগ উঠেছে।

ভারতের মার্কিন মিশনের সংগৃহীত তথ্যের ভিত্তিতে, ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের অধীনে ভারতের ট্র্যাভেল এজেন্সিগুলোর সঙ্গে যুক্ত অনির্দিষ্ট সংখ্যক লোকের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। তবে কারও নাম উল্লেখ করা হয়নি। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন।

ওয়াশিংটন প্রায়ই লক্ষ্যবস্তুতে থাকা ব্যক্তিদের নাম প্রকাশ না করেই ভিসা নিষেধাজ্ঞা জারি করে। ব্রুস বলেন, আমরা ট্রাভেল এজেন্সিগুলোর মালিক, নির্বাহী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ অব্যাহত রাখব যেন অবৈধ মানবপাচার নেটওয়ার্কগুলো বন্ধ করা যায়। তবে ট্রাভেল এজেন্টরা কীভাবে অবৈধ অভিবাসনে সহায়তা করছে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসনের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক কঠোর পদক্ষেপ এবং দেশে অবৈধ অভিবাসীদের বহিষ্কারের প্রচেষ্টার মধ্যেই এমন পদক্ষেপ নেওয়া হলো।

নয়াদিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাস বারবার যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী ভারতীয় নাগরিকদের তাদের অনুমোদিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্রে অবস্থান না করার জন্য সতর্ক করে দিয়েছে। অন্যথায় এসব ভারতীয় নাগরিককে নির্বাসন এবং দেশে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে বলে সতর্ক করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়ম ও গণহারে ভোটারের নামবিস্তারিত পড়ুন

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

ভারত যুদ্ধ নয়, শান্তি চায় উল্লেখ করে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন,বিস্তারিত পড়ুন

  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার
  • নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা
  • ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন?
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বদলে গেলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নাম-প্রতীক
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!