কলারোয়ার ধানদিয়ায় ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলায় সরসকাটি জয়ী


হাবিবুল্লাহ বাহার: কলরোয়ার ধানদিয়ায় ৮ দলীয় নকআউট ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩জুন) বিকাল ৪টায় জয়নগর ইউনিয়নের ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশন ফুটবল মাঠে ওই খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় অংশগ্রহণ করেন সরসকাটি ফুটবল একাদশ ও তালার সরুলিয়া ফুটবল একাদশ।
প্রথমার্ধে সরসকাটি দল একটি গোল করে তাদের দলকে এগিয়ে নিয়ে যায়। খেলার দ্বিতীয়ার্ধে কোন দল গোল করতে না পারায় সরসকাটি ফুটবল একাদশ ১-০ গোলে সরুলিয়া ফুটবল একাদশকে পরাজিত করে।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন কলারোয়া রেফারী অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য সাজেদুল করিম তপু ও তার দুই সঙ্গী আনোয়ার হোসেন এবং ছাইফুল ইসলাম।
এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইউনুস আলী, আব্দুল গাফফার মোড়ল, আরশাদ আলী কবিরাজ, মাস্টার হাবিবুল্লাহ বাহার ও রাজু আহমেদ।
ধারাভাষ্যে ছিলেন লিটন আহমেদ।
উল্লেখ্য, গত ৯ জুন মঙ্গলবার অনুষ্ঠিত খেলায় টিএসপি মর্ডান একাডেমি সাতক্ষীরা ১-০ গোলে জিকে একাডেমি দেবহাটাকে পরাজিত করে। ১০ জুন বুধবার রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ২-০ গোলে কয়লা ফুটবল একাদশকে পরাজিত করে। ১১ জুন বৃহস্পতিবার মুকুন্দপুর ফুটবল একাদশ ৩-০ গোলে কামারালী ফুটবল একাদশকে পরাজিত করে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন


