সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চাঁদাবাজ যতই শক্তিশালী হোক, ধরে ফেলতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বর্তমানে চাঁদাবাজের সংখ্যা বেড়ে যাচ্ছে। চাঁদাবাজদের বিরুদ্ধে ভালোভাবে কাজ করে যেতে হবে। কোনো বিশেষ ব্যক্তির রিকুয়েস্টে চাঁদাবাজকে ছাড় দেয়া যাবে না। চাঁদাবাজ যতই শক্তিশালী হোক না কেন র‌্যাব কর্মকর্তা থেকে শক্তিশালী না। ধরে ফেলতে হবে।

শনিবার (২৬ জুলাই) দুপুর পৌনে ১২টায় সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ এর কার্যালয় পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

মাদকের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স। বর্তমানে দেখছি মাদকের বিরুদ্ধে তোমাদের কার্যক্রম খুবই ভালো। মূল কাজ হলো মাদকের বড় বড় গডফাদারকে ধরা। আমরা সাধারণত কারবারিদের ধরতে পারি। শুধু কারবারি নয়, গডফাদারদের গ্রেফতার করতে হবে।

পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা র‌্যাব কর্মকর্তাদের খোঁজ-খবরের পাশাপাশি কর্মকর্তাদের জন্য রান্নার কাজে নিয়োজিতদের সঙ্গেও কথা বলেন।

এসময় র‌্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান, র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোশারফ হোসেন ভূঁইয়া, উপ-অধিনায়ক মেজর অনাবিল ইমাম, অপস্ অফিস সিনিয়র এএসপি গোলাম মোর্শেদসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়েবিস্তারিত পড়ুন

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে সরকার দেশের প্রতিটি সিটি করপোরেশনবিস্তারিত পড়ুন

পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছেবিস্তারিত পড়ুন

  • এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ
  • গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
  • ট্রাম্পের সঙ্গে বিশ্বনেতাদের ছবির ফ্রেমে বিতর্ক, পেছনের গল্প যা
  • এক বছরে তিন গুণ বেড়েছে ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী
  • বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ইইউ বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে : মিলার
  • জামিন মেলেনি আখতারুজ্জামানের, কারাগারে পাঠানোর নির্দেশ
  • একলাফে এলপিজির দাম বাড়লো ২৫২ টাকা, আজ থেকেই কার্যকর
  • ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
  • ডেঙ্গুতে আরও ৬ জনের প্রাণহানি, নতুন আক্রান্ত ২০৮৯