শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বাস্থ্যখাতে বড় সংস্কার : ৭ অধিদপ্তর ও প্রতিষ্ঠান একীভূত হচ্ছে তিনে

স্বাধীনতার ৫৪ বছর পর দেশে মানসম্মত ও টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে স্বাস্থ্যখাতে নেওয়া হয়েছে বড় ধরনের সংস্কার উদ্যোগ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর গঠিত হয় স্বাস্থ্যখাত সংস্কার কমিশন, যার সুপারিশ বাস্তবায়নের কাজ এখন চূড়ান্ত পর্যায়ে।

বর্তমানে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও গবেষণাসহ স্বাস্থ্য খাতের বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে ৭টি প্রতিষ্ঠান ও অধিদপ্তরের মাধ্যমে— স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, জাতীয় পুষ্টি পরিষদ, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট এবং জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট। তবে এসব প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘদিন ধরে সমন্বয়হীনতা থাকায় কার্যক্রমে দক্ষতার ঘাটতি দেখা দেয়।

এই পরিস্থিতি মোকাবিলায় এবার ৭টি প্রতিষ্ঠান পুনর্গঠন করে ৩টি অধিদপ্তর করা হচ্ছে।

এর মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের নাম পরিবর্তন করে করা হচ্ছে ‘চিকিৎসা সেবা অধিদপ্তর’, যা দেশের সব হাসপাতাল ও চিকিৎসাসেবা তত্ত্বাবধান করবে।

এছাড়া নতুন করে গঠিত হচ্ছে ‘প্রাথমিক স্বাস্থ্যসেবা ও জনস্বাস্থ্য অধিদপ্তর’, যা প্রাথমিক চিকিৎসা, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এবং জনস্বাস্থ্য বিষয়ক কার্যক্রমে বিশেষ গুরুত্ব দেবে।

আর সব ধরনের চিকিৎসা শিক্ষা ও গবেষণার দায়িত্বে থাকবে ‘স্বাস্থ্য শিক্ষা ও গবেষণা অধিদপ্তর’, যার আওতায় এমবিবিএস, ডেন্টাল ও নার্সিংসহ সব স্বাস্থ্যশিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, হাজার হাজার পদ একত্রিত করা, গ্রেড অনুযায়ী শ্রেণিবিন্যাস করা— এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। তবে নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে। এখন অনুমোদনের পর ধাপে ধাপে বাস্তবায়ন হবে। আশা করছি, এক থেকে দেড় মাসের মধ্যেই কাজটি সম্পন্ন করা সম্ভব হবে।

এদিকে, ঔষধ প্রশাসন অধিদপ্তরকে আরও শক্তিশালী করা হচ্ছে। নতুন নাম দেওয়া হচ্ছে ‘মেডিসিন অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি অথরিটি (এমএইচআরএ) ’। প্রতিষ্ঠানটি ওষুধের পাশাপাশি কসমেটিকস পণ্য নিয়ন্ত্রণের দায়িত্বও পালন করবে।

অধ্যাপক সায়েদুর রহমান বলেন, সব পরিবর্তনের মূল উদ্দেশ্য একটাই— মানুষ যেন সমন্বিত স্বাস্থ্যসেবা পায়। অর্থাৎ, প্রয়োজনের মুহূর্তে এক জায়গায় থেকেই সব ধরনের সেবা নিশ্চিত করা।

এছাড়া, স্বাস্থ্যখাতে প্রযুক্তির ব্যবহার ও ক্রয়প্রক্রিয়ায় স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করতে গঠিত হচ্ছে হেলথ টেকনোলজি অ্যাসেসমেন্ট ইউনিট। এই ইউনিট ওষুধ, ভ্যাকসিন, চিকিৎসা যন্ত্রপাতি ও অন্যান্য স্বাস্থ্যপ্রযুক্তির উপযোগিতা মূল্যায়ন করে সরকারের সিদ্ধান্তে বিশেষজ্ঞ পরামর্শ দেবে।

এই সংস্কার বাস্তবায়িত হলে স্বাস্থ্যসেবা ব্যবস্থায় কার্যকর পরিবর্তন আসবে বলে আশা করছে সংশ্লিষ্ট মহল।

একই রকম সংবাদ সমূহ

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোরবিস্তারিত পড়ুন

ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীত আসবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাবিস্তারিত পড়ুন

পলাতকরা দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পলাতকদের দেশেরবিস্তারিত পড়ুন

  • দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী
  • সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা
  • পার্শ্ববর্তী দেশের উসকানিতে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী
  • গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
  • আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তির বক্তব্যে কিছু যায়-আসে না: তথ্যপ্রতিমন্ত্রী
  • ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প দৃশ্যমান হতে যাচ্ছে: এ্যানি
  • দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী
  • ডিবির হাতে গ্রেপ্তার আরও দুই পুলিশ কর্মকর্তা
  • একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় ২৪ হাজার কোটি টাকা
  • ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পরও শ্রমিক অসন্তোষ, ২২ কারখানা বন্ধ
  • রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন দাখিল ১০০তম বারের মতো পেছাল