বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ ‘খুব শিগগিরই’

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় ও কাঠামো সম্পর্কিত সুপারিশপত্র ‘খুব শিগগিরই’ সরকারের কাছে জমা দেওয়া হবে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।

শনিবার (২৫ অক্টোবর) বিশেষজ্ঞদের সঙ্গে এক পর্যালোচনা সভা শেষে ঐকমত্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েও দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়। আগের দিনের অসমাপ্ত আলোচনার ধারাবাহিকতায় আজকের অধিবেশন সম্পন্ন হয়।কমিশন আশাবাদ ব্যক্ত করেছে যে, জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটি সুনির্দিষ্ট ও পূর্ণাঙ্গ সুপারিশপত্র খুব শিগগিরই সরকারের কাছে জমা দেওয়া যাবে।’

তবে কমিশন কবে নাগাদ এই সুপারিশপত্র জমা দেওয়া হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সূচি জানায়নি।

রাষ্ট্র সংস্কারের অঙ্গীকারনামা হিসেবে পরিচিত জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হয় গত ১৭ অক্টোবর। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ ২৪টি রাজনৈতিক দল ও জোট এই সনদে স্বাক্ষর করে। পরে গণফোরামও এতে যোগ দেয়।

তবে জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে থাকা ছাত্রনেতাদের গড়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাম ধারার চার দল—বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ) ও বাসদ (মার্কসবাদী)—সংলাপে অংশ নিলেও সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিল না এবং দলিলটিতে স্বাক্ষরও করেনি।

সনদ স্বাক্ষর হলেও এর বাস্তবায়ন পদ্ধতি ও গণভোটের বিষয়ে দলগুলোর মধ্যে এখনো মতভিন্নতা রয়ে গেছে। এই বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনকে।

বুধবার ও বৃহস্পতিবার কমিশনের সদস্যরা বিশেষজ্ঞদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন। এরই অংশ হিসেবে শনিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে ফের বিশেষজ্ঞদের সঙ্গে বসে বিস্তারিত পর্যালোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মোহাম্মদ ইকরামুল হক, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শরিফ ভূইয়া, ইমরান সিদ্দিক ও তানিম হোসেইন শাওন।

সভার আলোচনায় সনদ বাস্তবায়নের নানা প্রস্তাব পর্যালোচনা করা হয়, যেখানে সাংবিধানিক আদেশ জারি করার বিষয়টিও গুরুত্ব পায়।

কমিশনের পক্ষে আলোচনায় অংশ নেন সহসভাপতি আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, অবসরপ্রাপ্ত বিচারপতি এমদাদুল হক, ইফতেখারুজ্জামান ও মোহাম্মদ আইয়ুব মিয়া। এছাড়া জাতীয় ঐকমত্য প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও সভায় উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

বর্তমান জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদবিস্তারিত পড়ুন

নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধস মোকাবিলায়বিস্তারিত পড়ুন

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন ও রাষ্ট্রের কল্যাণেবিস্তারিত পড়ুন

  • নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায় চীন
  • স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হিসেবে সংসদে আসিনি : বিরোধীদলীয় নেতা
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • রাষ্ট্রীয় সম্পর্কের পাশাপাশি রাজনীতিতেও সুসম্পর্ক চায় চীন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
  • ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রুহুল কবির রিজভী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • গত ছয় মাসে দায়েরকৃত ফৌজদারি মামলার প্রায় সব আসামি গ্রেপ্তার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • ‘মন্ত্রণালয়ে বসেছি তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়’ : আন্দালিভ রহমান পার্থ