বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢাবির ১৮ হল সংসদে প্রার্থী ঘোষণা ছাত্রদলের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হল সংসদ নির্বাচনের জন্য ১৮টি হলে প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার (২০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এ প্যানেল ঘোষণা করে।

যে হল সংসদে প্রার্থী যারা

মাস্টারদা সূর্যসেন হল: মাস্টারদা সূর্যসেন হল সংসদে ছাত্রদলের প্যানেলে ভিপি হিসেবে মনোয়ার হোসেন প্রান্ত, জিএস লিয়ন মোল্লা ও এজিএস পদে সামিউল আমিন গালিবকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

কবি জসীম উদ্‌দীন হল: কবি জসীম উদ্‌দীন হলে ভিপি আব্দুল ওহেদ, জিএস সিফাত ইবনে আমিন ও এজিএস পদে মোহতাসিম বিল্লাহ হিমেলকে মনোনয়ন দেওয়া হয়েছে।

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল: মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ভিপি জাহেদুল ইসলাম, জিএস যোবায়ের হোসেন ও এজিএস পদে রিজভী আলমকে প্রার্থী করা হয়েছে।

বিজয় একাত্তর হল: বিজয় একাত্তর হলে ভিপি সাজ্জাদ হোসেন, জিএস সাকিব বিশ্বাস ও এজিএস পদে সুলতান মো. সাদমান সিদ্দিককে মনোনয়ন দেওয়া হয়েছে।

শেখ মুজিবুর রহমান হল: শেখ মুজিবুর রহমান হলে ভিপি সাইফ আল ইসলাম দীপ, জিএস রিনভী মোশাররফ ও এজিএস পদে আব্দুল্লাহ আজীমকে মনোনয়ন দিয়েছে ছাত্রদল।

হাজী মুহম্মদ মুহসীন হল: হাজী মুহম্মদ মুহসীন হলে ভিপি আবু জার গিফারী রিফাত, জিএস মহিবুল ইসলাম আকন্দ ও এজিএস পদে তানভীর আহমেদকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

সলিমুল্লাহ মুসলিম হল: সলিমুল্লাহ মুসলিম হলে ভিপি ইমন মিয়া, জিএস তাওহিদুল ইসলাম ও এজিএস পদে সৈয়দ ইয়ানাথ ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে।

স্যার এ এফ রহমান হল: স্যার এ এফ রহমান হলে ভিপি রাকিবুল হাসান, জিএস কাওসার হামিদ ও এজিএস পদে মাহদীজ্জামান জ্যোতি ছাত্রদলের প্যানেল থেকে মনোনয়ন পেয়েছেন।

শহীদ সার্জেন্ট জহুরুল হক হল: শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ভিপি হাসিবুর রহমান আসিফ, জিএস নাজমুস সাকিব ও এজিএস পদে হুমায়ুন কবির ছাত্রদলের প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

জগন্নাথ হল: জগন্নাথ হলে ভিপি পল্লব চন্দ্র বর্মন, জিএস সত্যজিৎ দাস ও এজিএস পদে প্রসেনজিৎ বিশ্বাসকে মনোনয়ন দিয়েছে ছাত্রদল।

ড. মুহম্মদ শহীদুল্লাহ হল: ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে আশিকুর রহমানকে ভিপি, রবিউল ইসলাম নাহিদকে জিএস ও মুহাম্মদ জুনায়েদ আবরারকে এজিএস পদে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

ফজলুল হক মুসলিম হল: ফজলুল হক মুসলিম হলে শেখ রমজান আলী রকিকে ভিপি, হারুন খান সোহেলকে জিএস ও রাজু চৌধুরীকে এজিএস পদে প্রার্থী ঘোষণা করেছে ছাত্রদল।

অমর একুশে হল: অমর একুশে হলে আসাদুল হক আসাদকে ভিপি, শাহনোমান জিওনকে জিএস ও নূরুল আমিন তায়েবকে এজিএস পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

রোকেয়া হল: রোকেয়া হলে ছাত্রদলের প্যানেলে শ্রাবণী আক্তার ভিপি, আনিকা বিনতে আশরাফ জিএস ও শ্রাবন্তী হাসান বন্যাকে এজিএস পদে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

শামসুন নাহার হল: শামসুন নাহার হলে তায়েবা হাসান বিথী ভিপি, রাবেয়া খানম জেরিন জিএস প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। এ হল সংসদে এজিএস প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল: শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে সাদিয়া রশিদ ভিপি, মালিহা অবন্তী জিএস ও জান্নাতুল ফেরদৌস ইতিকে এজিএস পদে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

কবি সুফিয়া কামাল হল: কবি সুফিয়া কামাল হলে তাসনিয়া জান্নাত চৌধুরী ভিপি, তাওহিদা সুলতানা জিএস ও জাকিয়া সুলতানা আলোকে এজিএস পদে মনোনয়ন দিয়েছে ছাত্রদল।

বাংলাদেশ কুয়েত মৈত্রী হল: বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে শারমিন খানকে ভিপি ও জান্নাতুল ফেরদৌস পুতুলকে জিএস পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। এ হল সংসদে এজিএস প্রার্থীর নাম ঘোষণা করেনি ছাত্রদল।

একই রকম সংবাদ সমূহ

লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী

উদ্বোধনের পর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনেরবিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা একটি মামলার (জিয়া অরফানেজ ট্রাস্ট)বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে একটি ডকুমেন্টারি (প্রামাণ্যচিত্র) প্রদর্শনকে কেন্দ্রবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী
  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
  • দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না: জামায়াত আমির
  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী
  • মঞ্চে ড. ইউনূসের জন্য রাখা হয়নি আসন, পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যবস্থা
  • ‘মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল কেন ক্ষমতাচ্যুত হলো, তার উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে’
  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • জুলাই আন্দোলন ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী
  • জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী
  • ভারত-বাংলাদেশের জনগণের মধ্যে ‘চমৎকার সম্পর্ক’ আরও এগিয়ে নিতে হবে : দীনেশ ত্রিবেদী