শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এবার নেপালের প্রেসিডেন্টের পদত্যাগ

নেপালে টানা বিক্ষোভ ও সহিংসতার মুখে এবার পদত্যাগ করলেন দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল। দেশে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ ও দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ চলাকালীন ১৯ জন নিহত হওয়ার পর মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।

এর আগে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে পদত্যাগপত্র জমা দেন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, মঙ্গলবার বিকেলে প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তবে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদত্যাগের পরও বিক্ষোভ এখনো থামেনি। বরং নেপালের রাজনৈতিক সংকট আরও গভীর রূপ নিচ্ছে।

এদিকে, রাজধানী কাঠমান্ডুতে প্রেসিডেন্টের সরকারি বাসভবনে ঢুকে পড়েছে বিক্ষোভকারীরা। তারা ভবনটিতে অগ্নিসংযোগ করে এবং ভেতর থেকে বিভিন্ন সামগ্রী লুট করে নিয়ে যায়। এই ঘটনাকে নেপালের সাম্প্রতিক ইতিহাসে নজিরবিহীন বলে মন্তব্য করেছেন স্থানীয় বিশ্লেষকরা।

অন্যদিকে, পদত্যাগী প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি দুবাইয়ের উদ্দেশে একটি প্রাইভেট জেটে দেশ ছাড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে তিনি দায়িত্বভার অস্থায়ীভাবে ডেপুটি প্রধানমন্ত্রীকে অর্পণ করেছেন।

পদত্যাগের আগে অলি এক বিবৃতিতে জানান, তিনি রাজনৈতিক অচলাবস্থা নিরসনে সব দলের নেতাদের সঙ্গে আলোচনা করছেন। এজন্য সন্ধ্যা ৬টায় সর্বদলীয় বৈঠক ডেকেছেন তিনি।

অলির আহ্বান জানান, ‘আমি প্রাসঙ্গিক সব পক্ষের সঙ্গে আলোচনা করছি এবং পরিস্থিতির সমাধান খুঁজছি। এজন্য আজ সন্ধ্যায় সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছি। আমি নেপালের সব ভাইবোনদের প্রতি অনুরোধ জানাচ্ছি, এই কঠিন সময়ে শান্ত থাকুন।’

ক্রমাগত সহিংসতা, প্রাণহানি ও নেতাদের পদত্যাগে দেশজুড়ে চরম অস্থিরতা বিরাজ করছে। বিশ্লেষকদের মতে, নেপাল এখন অভূতপূর্ব রাজনৈতিক শূন্যতার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে গেছে।

একই রকম সংবাদ সমূহ

মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১

সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদের সামনে পথচারীদের হেনস্তা করা এবং আতঙ্ক ছড়ানোরবিস্তারিত পড়ুন

৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মতো প্রতিকূল পরিস্থিতির মধ্যেও গত সাত মাসে প্রায় ৪ লাখবিস্তারিত পড়ুন

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্বিত প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছেবিস্তারিত পড়ুন

  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা