শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অন্তর্বর্তী সরকারের বিবৃতি

উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে মাহফুজ আলমের মন্তব্য ‘বিভ্রান্তি’ সৃষ্টি করেছে

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম সম্প্রতি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে মন্তব্য করেন যে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সভা নভেম্বরেই শেষ হয়ে যাবে এবং সরকারের নীতি-সংস্কার প্রণয়নের কাজও দ্রুত শেষ করা হবে।

কিন্তু অন্তর্বর্তী সরকার আজ (২৭ অক্টোবর) এক বিবৃতিতে জানিয়েছে, তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের এই তথ্য সঠিক নয়। গৃহীত নীতি-সংস্কার প্রণয়ন ও বাস্তবায়ন কাজ নভেম্বরের মধ্যে শেষ করার কোনো পরিকল্পনা সরকারের নেই এবং সংস্কার কার্যক্রম পূর্ণোদ্যমে চলমান থাকবে।

প্রেস উইং এর পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব মাহফুজ আলম উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে কিছু মন্তব্য করেছেন যা গণমাধ্যমে প্রকাশিত হবার পর কিছুটা বিভ্রান্তি সৃষ্টি করেছে। বস্তুত, সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে এটা সঠিক নয়, বরং সংস্কার কার্যক্রম পূর্ণোদ্যমে চলমান থাকবে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করে যাবে এবং উপদেষ্টা পরিষদের বৈঠকও নিয়মিত অনুষ্ঠিত হবে।’

এর আগে ২৬ অক্টোবর বিকেলে ডিআরইউ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মাহফুজ আলম সরকারের নীতি-সংস্কার অগ্রগতি তুলে ধরেন। তিনি জানান, গণমাধ্যম সংস্কার কমিশনের ২৩টি প্রস্তাবের মধ্যে ১৩টি প্রস্তাব বাস্তবায়নের জন্য ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘এগুলো বড় কিছু নয়, তবে আমাদের সময়সীমা কম। নভেম্বরের পরে ক্যাবিনেট মিটিং আর হবে না, তাই তখন আর এগুলো করা সম্ভব হবে না।’

উক্ত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেবিস্তারিত পড়ুন

মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন

মন্ত্রিপরিষদের ১৪তম সভায় বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত ও চুড়ান্তভাবেবিস্তারিত পড়ুন

কক্সবাজারের পর্যটন নিয়ে মহাপরিকল্পনা, শিথিল হতে পারে বিধিনিষেধ

কক্সবাজারকে আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগবিস্তারিত পড়ুন

  • পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
  • গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি
  • তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির
  • সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী
  • ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন
  • শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, আলোচনায় ৩ জন
  • সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন
  • বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার পাশে থাকবে: প্রধানমন্ত্রী
  • ১৩ জুলাই যারা পরীক্ষা দিতে পারেননি, তারা নিবন্ধন করে পরীক্ষা দিতে পারবেন
  • রাষ্ট্রপতি-শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন, এতে সরকারের করার কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রপতি বিষয়ে বিএনপিকে বারবার সতর্ক করা হলেও বিষয়টি গুরুত্ব পায়নি: আসিফ মাহমুদ