বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা রেড ক্রিসেন্ট নির্বাচনে ২৬টি মনোনয়নপত্র সংগ্রহ, ভোট ১০ নভেম্বর

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৫-২০২৭ এর তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) সকালে ইউনিট কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০২৫-২০২৭ এর নির্বাচন কমিশনার বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।
আগামী ১০ নভেম্বর ইউনিট কার্যনির্বাহী কমিটির নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণা করা হয়েছে।
২৭ অক্টোবর মনোনয়নপত্র বিক্রয়, ৩০ অক্টোবর মনোনয়নপত্র দাখিল, আগামী ৩অক্টোবর মনোনয়নপত্র বাছাই, ৪ নভেম্বর মনোনয়নপত্র সংক্রান্ত আপত্তি গ্রহণ, আগামী ৫ নভেম্বর মনোনয়নপত্র সংক্রান্ত আপত্তির নিষ্পত্তি এবং একই দিনে প্রার্থীগণের প্রাথমিক তালিকা প্রকাশ, ৬ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহার এবং একই দিনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ।

আগামী ১০নভেম্বর সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে সকাল ১১ টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪:০০ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট কার্যনির্বাহী কমিটি ২০২৫-২০২৬ নির্বাচনী ৭টি পদে নির্বাচন করবেন প্রার্থীরা। ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি পদে ও কার্যনির্বাহী সদস্য পদে পাঁচজন। মোট ভোটার ১৭৫১ জন, নারী ভোটার ১৩২ জন ও পুরুষ ১৬১৯ জন। মনোনয়নপত্র গ্রহণের দিনে ভাইস চেয়ারম্যান পদে ৬জন, সেক্রেটারি পদে ৪ জন ও সাধারণ সদস্য পদে ১৬ জনসহ মোট ২৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় বিকালে মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম মনিটরিং করেন প্রধান নির্বাচন কমিশনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন ও নির্বাচন কমিশনার বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাক্তার আবুল কালাম বাবলাসহ সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের কর্মকর্তা ও যুব সদস্যরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি

আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর সাতক্ষীর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুলবিস্তারিত পড়ুন

কলারোয়া পৌরসভায় কমিউনিটি লিডারদের নিয়ে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন মসজিদের অংশগ্রহণে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণ (Trainingবিস্তারিত পড়ুন

দল থেকে বহিষ্কারের পর গাজী নজরুল হারাতে পারেন এমপি পদ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশবিস্তারিত পড়ুন

  • চাঁদপুরের ইলিশ বিক্রয়ের নামে অভিনব প্রতারণা, মাছও পেলো না- টাকাও গেলো!
  • সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে মৌচাক সাহিত্য পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত
  • কলারোয়ায় আইসক্রিম ফ্যাক্টরী ও ঝাউডাঙ্গায় কনফেকশনারিতে অভিযান, জরিমানা
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় ইউনিয়ন পর্যায়ে সংলাপ
  • স্ত্রী-সন্তানের চিকিৎসায় দিশেহারা ভ্যানচালক, সহযোগিতা কামনা
  • শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা
  • সাতক্ষীরায় এতিম পরিবারের মাঝে খাবার বিতরণ
  • সাতক্ষীরা সদরে ভোক্তা অধিকারের অভিযান : দুধ ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব
  • সাতক্ষীরা শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে ইজিবাইক চালকদের মানববন্ধন : রোগী ও যাত্রীদের চরম ভোগান্তি
  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’