বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে ডোবা থেকে মানসিক ভারসাম্যহীন যুবকের অর্ধগ*লিত লা*শ উ*দ্ধার

যশোরের বেনাপোলের ঘিবা গ্রামের দক্ষিণপাড়ার একটি ডোবা থেকে আলিম (৩৫) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আলিম সাদিপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ভবঘুরে জীবনযাপন করতেন।

স্থানীয়রা জানান, সকালে পুকুরপাড় এলাকা থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে তারা খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর রাস্তার পাশের ডোবায় লাশটি পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

নিহতের স্বজনরা জানান, আলিম প্রায়ই বাড়ি ছেড়ে ঘুরে বেড়াতেন এবং মানুষের কাছে চেয়ে খেতেন। কয়েকদিন ধরে তার কোনো খোঁজ ছিল না। তাদের দাবি, আলিমকে কেউ হত্যা করেনি; স্বাভাবিকভাবেই তার মৃত্যু হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানিক কুমার সাহা বলেন, আলিম মূলত ভবঘুরে ছিলেন এবং রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন। সকালে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার মৃত্যু স্বাভাবিক কারণে হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও জানান, আলিমের বড় ভাইও মানসিক প্রতিবন্ধী ছিলেন এবং ভবঘুরে জীবনযাপন করতেন। কয়েক বছর আগে কক্সবাজারে রাস্তার পাশে একইভাবে তার লাশ উদ্ধার করা হয়েছিল।

একই রকম সংবাদ সমূহ

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতেবিস্তারিত পড়ুন

সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ

সৌদি আরবে চাকরি দেওয়ার কথা বলে ৪ লাখ ৭৫ হাজার টাকা নেওয়ারবিস্তারিত পড়ুন

বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

যশোরের বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফটের মাধ্যমে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় এক হ্যান্ডেলিংবিস্তারিত পড়ুন

  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ