শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সিসিডিবি’র আয়োজনে যুবদের ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নিজস্ব প্রতিনিধি: ‘কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করি, কর্মহীনতা মুক্ত সমাজ গড়ি”- এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় বেকার যুবদের নিয়ে ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) কলারোয়া পৌরসভার হলরুমে নেদারল্যান্ডভিত্তিক সংস্থা কার্ক ইন এক্টি’র অর্থায়নে এবং সিসিডিবি সাতক্ষীরার বাস্তবায়নে প্রকল্পের তৃতীয় বর্ষের যুবদের ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সিসিডিবি’র প্রজেক্ট ম্যানেজার পার্থ প্রতিম সেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার, সিসিডিবি’র ঢাকা অফিসের কো-অর্ডিনেটর, বাই-ল্যাটারাল প্রোগ্রামস আর্নেস্ট অনিন্দ্য সরকার ও কো-অর্ডিনেটর, কমিউনিকেশনস প্রবীর কুমার দাস।

সংস্থার টেকনিক্যাল অফিসার ইকরামুল কবিরের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক প্রভাষক আরিফ মাহমুদ সংস্থার হিসাব কর্মকর্তা রিচার্ড অধিকারী, ফিল্ড অর্গানায়জার রিপন বাড়ৈ, সুদীপ্ত বিশ্বাসসহ প্রশিক্ষনার্থী যুবগন।

উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম প্রশিক্ষণটির উদ্ভোধন ঘোষনা করেন ও যুব সমাজকে বেকারত্ব নিরশনে যুগোপযোগী কারিগরি প্রশিক্ষণ গ্রহন করে কর্মে যুক্ত তথা দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার জন্য উদ্‌বুদ্ধ করেন।

আলোচনার সময় অন্য বক্তারা একজন সফল উদ্যোক্তা হতে বিভিন্ন কৌশলসহ ব্যাবসার ব্যবস্থাপনার ধাপসমূহ ব্যাখ্যা করেন।

উল্লেখ্য যে, সিসিডিবি সাতক্ষীরার উদ্যোগে যুব প্রজেক্টের আওতায় সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলায় ৮০ জন বেকার যুবকে মোবাইল সার্ভিসিং, ইলেকট্রনিক্স, মোটরগাড়ি সার্ভিসিং, মোটরসাইকেল সার্ভিসিং, দর্জি, বিউটি পার্লার, ফার্নিচার, ওয়েল্ডিংসহ ৯টি ট্রেডে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

বক্তারা আরো বলেন, দক্ষতা অর্জন ছাড়া সাফল্যের কোনো বিকল্প নেই। বেকার সমস্যা সমাধানে কারিগরি প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। কাজ শিখে নিজের যোগ্যতা ও আত্মবিশ্বাসকে আরও উঁচুতে নিয়ে যেতে হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নকল, ভেজাল, রেজিস্ট্রেশনবিহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় প্রতিরোধ এবং চিকিৎসকেরবিস্তারিত পড়ুন

  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ