মনিরামপুরের রাজগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত


হেলাল উদ্দিন, মনিরামপুর (যশোর): যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তণ ছাত্র সমিতির (রেসা) আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
সকালে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন- প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দীন।
অবসরপ্রাপ্ত ব্যাংকার ও রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল মান্নান, সমাজ সেবক আব্দুস সাত্তার ও রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাসুদ কামাল তুষারের সার্বিক ব্যবস্থাপনায় ঢাকা থেকে আসা ও যশোরের ১৭ জনের একদল নাক, কান, গলা বিশেজ্ঞ ডাক্তার ফ্রি এ মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক নাক, কান, গলা রোগীদেরকে চিকিৎসা সেবা প্রদান করেন।
এসময় রেসার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সিংগাপুর প্রবাসী ইঞ্জিনিয়ার মাহাবুব রহমানের নেতৃত্বে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমতি (রেসা) প্রতিবছর এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে আসছে।
সার্বিক চিকিৎসা ব্যবস্থাপনায় ছিলেন- রেসার স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক ডাঃ তোফাজ্জেল হোসেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের বিভিন্ন হোটেল ওবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের মোবারকপুর গ্রামের শেষাংশের একটি বাগানে দীর্ঘদিন ধরে নিয়মিতবিস্তারিত পড়ুন

মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার জালঝাড়া বাজারের সামনে সড়ক দুর্ঘটনায়বিস্তারিত পড়ুন


