খান বাহাদুর আহ্ছানউল্লার ১৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার ও পুরস্কার প্রদান


নিজস্ব প্রতিনিধি: স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা এই প্রতিপাদ্যকে সামনে রেখে হযরত খান বাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ১৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার ও খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) পুরস্কার ২০২৫ প্রদান করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের আয়োজনে পাক রওজা শরীফ প্রাঙ্গনে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এ এইচ এম মাহফুজুল হকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মো. রেজাউল করিম।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা খানবাহাদুর আহ্ছানউল্লা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর মো. আনিসুর রহমান, সেমিনারে মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মো. আহসানুল হাদী, আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি ও সাহিত্যিক অধ্যাপক কাজী আজিজুর রহমান, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সদস্য ইকবাল মাসুদ, প্রবন্ধ পাঠ করেন খান বাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউটের মহাপরিচালক প্রবন্ধকার এএফএম এনামুল হক, সেবা ও তথ্য উপস্থাপন করেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহসভাপতি আলহাজ্ব মো. সাইদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব ডক্টর কাজী আলী আজম।
খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) পুরস্কার ২০২৫ পেয়েছেন রাজশাহী ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর মোঃ একরাম হোসেন।
এ সময় তাকে ১ ভরি ওজনের স্বর্ণের মেডেল, ক্রেস্ট ও নগদ এক লক্ষ টাকা পুরস্কার হিসেবে প্রদান করা হয়।
এসময় হযরত খান বাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ভক্তবৃন্দসহ এলাকার মুসুল্লীরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন খান বাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউটের পরিচালক মোঃ মনিরুল ইসলাম।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ
ছেলে বুয়েট শিক্ষক ও যুগ্মসচিব, নিজ ঘরে বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরলেওবিস্তারিত পড়ুন

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লিদের ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে সৌদিবিস্তারিত পড়ুন

পবিত্র হজ শুরু, মিনায় যাচ্ছেন হজযাত্রীরা
পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে সৌদি আরবে। আজ সোমবার, ৮ জিলহজবিস্তারিত পড়ুন

