শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দুই সেকেন্ডে ৭০০ কিলোমিটার গতি তুলে ট্রেনের বিশ্বরেকর্ড

অভূতপূর্ব গতির পরীক্ষায় নতুন বিশ্বরেকর্ড গড়েছে চীন। দেশটির গবেষকদের তৈরি করা একটি ম্যাগলেভ ট্রেন মাত্র দুই সেকেন্ডের মধ্যে ঘণ্টায় ৭০০ কিলোমিটার গতিতে পৌঁছাতে সক্ষম হয়েছে। ট্রেনটির গতি এতটাই বেশি যে কাছ থেকে দেখলেও এক সেকেন্ডের বেশি চোখে ধরা পড়ে না। অর্থাৎ, সচেতন না থাকলে আপনি বোঝার আগেই ট্রেন অতিক্রম করবে। খবর এনডিটিভির।

চীনের ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজির গবেষকরা চৌম্বক শক্তিনির্ভর এই ট্রেনটির ওপর পরীক্ষা চালান। এক হাজার টনেরও বেশি ওজনের ট্রেনটিকে এত উচ্চ গতিতে পরিচালনা করার পাশাপাশি সফলভাবে ও নিরাপদে থামাতেও সক্ষম হন তারা।

পরীক্ষাটি চালানো হয় বিশেষ ম্যাগলেভ ট্র্যাকে। এই সাফল্যের মাধ্যমে ট্রেনটি বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ইলেকট্রিক ম্যাগলেভ ট্রেন হিসেবে স্বীকৃতি পেয়েছে।

গত ৩ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেনটির একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায়, কয়েকজন মানুষ ট্রেনটি দেখার জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু চোখের পলক ফেলার আগেই সেটি দ্রুতগতিতে তাদের পাশ দিয়ে ছুটে চলে যায়।

দুই সেকেন্ডে ৭০০ কিলোমিটার গতি তুলে ট্রেনের বিশ্বরেকর্ড
সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল ইসরায়েল
এই ম্যাগলেভ ট্রেনটি অতিপরিবাহী চুম্বকের সাহায্যে চলে। ফলে এর চাকার সঙ্গে রেললাইনের সরাসরি কোনো সংযোগ থাকে না। চৌম্বক বলের কারণে ট্রেনটি ভেসে থেকে ঘর্ষণহীনভাবে চলাচল করতে পারে, যা এত উচ্চ গতি অর্জনের মূল কারণ।

গবেষকদের মতে, ট্রেনটির গতি ও শক্তি এতটাই বেশি যে ভবিষ্যতে এর প্রযুক্তি ব্যবহার করে রকেট উৎক্ষেপণেও সহায়তা নেওয়া যেতে পারে। আর যদি এই প্রযুক্তি বাণিজ্যিকভাবে চালু করা যায়, তবে অল্প সময়েই এক শহর থেকে আরেক শহরে যাতায়াত করা সাধারণ মানুষের জন্য বাস্তবতায় রূপ নিতে পারে।

একই রকম সংবাদ সমূহ

বাণিজ্য কূটনীতির লক্ষ্য নিয়ে ভারতে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও

এশিয়া সফরের অংশ হিসেবে মঙ্গলবার ভারতে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এবিস্তারিত পড়ুন

উত্তাল ফ্রান্স, বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি

চলমান দাঙ্গা ও লুটপাটের ঘটনার পর রাজধানী প্যারিসের কেন্দ্রীয় অংশসহ বিভিন্ন শহরেবিস্তারিত পড়ুন

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাওয়াবিস্তারিত পড়ুন

  • সৌদিতে মৃত্যুদণ্ড : নজরুল-সুইটির সম্পর্ক নিয়ে যা জানালো পরিবার
  • আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু
  • বিশ্বে বছরে নষ্ট হয় ১০৫ কোটি টন খাবার, সবচেয়ে বেশি খাবার নষ্ট করে মালদ্বীপ
  • ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি
  • পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি
  • কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”
  • অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল
  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী