সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠিত

সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকায় সামাজিক সম্প্রীতি গড়ে তোলা এবং সম্ভাব্য সংঘাত প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) দেবহাটা প্রেসক্লাব মিলনায়তনে শান্তি ও সামাজিক সংহতি সার্কেল সাতক্ষীরা এর আয়োজনে বাংলাদেশের কানাডিয়ান হাইকমিশনের অর্থায়নে এবং রূপান্তরের বাস্তবায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিট দ্যা প্রেসে মুল প্রবন্ধ তুলে ধরেন যুব প্রতিনিধি সুমাইয়া পারভীন রিজমা।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, যুগ্ম-সম্পাদক লিটন ঘোষ, ক্লাবের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, রূপান্তরের প্রজেক্ট কো-অডিনেটর মফিজুর রহমান, যুব ফোরামের মনিরুল ইসলাম মনি প্রমুখ।

উপস্থিত প্রেসক্লাবের সহ-সভাপতি সুমন পারভেজ বাবু, সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্বল, যুগ্ম-সম্পাদক ফরহাদ হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, অর্থ সম্পাদক এসকে ওভি, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক এসএম নাসির উদ্দীন, সদস্য দিপঙ্কর বিশ্বাস সহ যুব সদস্যরা।

এসময় জানানো হয় যে, দীর্ঘমেয়াদী সংঘাত প্রতিরোধ ও সম্প্রীতি বজায় রাখতে স্থানীয় পর্যায়ে নানা উদ্যোগ গ্রহণে যুব, নারী, সুশীল সমাজ ও স্থানীয় প্রশাসনের অংশগ্রহণ এর প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। বিশেষ করে সাতক্ষীরায় রাজনৈতিক অস্থিতিশীলতা, সামাজিক অসঙ্গতি ও ন্যায় বিচারের অভাবে সৃষ্ট সহিংসতা, সাম্প্রদায়িক সহিংসতা, বর্ডার পুশ ইন এবং সামাজিক মূল্যবোধ ধ্বংসের হুমকি সমূহের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এজন্য স্থানীয় পর্যায়ে নাগরিক ও যুবদের মধ্যে সংলাপের আয়োজন করা স্থানীয় পর্যায়ে অহিংস সমাধান দক্ষতা বৃদ্ধি করা। এবং সংঘাত বৃদ্ধির আগে সনাক্তকরণ, প্রতিরোধ এবং প্রতিক্রিয়া জানাতে অন্তর্ভুক্তিমূলক কাঠামো তৈরি করা জরুরী।

মূল কথা এই প্রকল্পের লক্ষ্য হলো সমাজে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নেতৃত্ব দেওয়ার জন্য যুব ও নারীদের ক্ষমতায়ন করা প্রকল্পের প্রধান কাজ। সেই লক্ষ্যে উপজেলায় ৩০ জন যুবকে প্রশিক্ষণ দিয়ে কমিনিটির শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে। পারস্পরিক শ্রদ্ধাবোধ চর্চা করে শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখতে দক্ষতা বৃদ্ধি করার মাধ্যমে শান্তি ও সংহতি সার্কেলে আন্ত:সামাজিক সংলাপ, স্কুল ক্যাম্পেইন, অ্যাডভোকেসী চলমান রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জগদীশ সরকার শ্মশানের জমি-সংক্রান্তবিস্তারিত পড়ুন

দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জগদীশ সরকারেরবিস্তারিত পড়ুন

দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

সাতক্ষীরার দেবহাটায় শ্মশানের জমি দখলের অভিযোগে মানববন্ধন ও গণমিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।বিস্তারিত পড়ুন

  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন
  • দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন