মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাবেক এফবিআই পরিচালক রবার্ট মুলারের মৃত্যু ট্রাম্পের প্রতিক্রিয়া

সে মারা গেছে, আমি খুশি হয়েছি: ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রে আবারও বিতর্কের কেন্দ্রে ডোনাল্ড ট্রাম্প। সাবেক এফবিআই পরিচালক রবার্ট মুলারের মৃত্যুতে তার দেওয়া প্রতিক্রিয়া রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে সমালোচনার জন্ম দিয়েছে।

গতকাল শনিবার রাতে মুলারের পরিবার এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করে। ৮১ বছর বয়সে তিনি মারা যান।

তবে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এই খবর প্রকাশের কিছুক্ষণের মধ্যেই ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‌‘রবার্ট মুলার এইমাত্র মারা গেছেন। ভালো, আমি খুশি হয়েছি, সে মারা গেছে।

সে আর নিরীহ মানুষদের ক্ষতি করতে পারবে না!’
একজন সাবেক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার মৃত্যু নিয়ে এমন মন্তব্যে সঙ্গে সঙ্গেই সমালোচনার ঝড় ওঠে। বিশেষ করে রাজনৈতিক শালীনতা ও মানবিকতার প্রশ্নে ট্রাম্পের এই বক্তব্যকে অনেকেই ‘অভূতপূর্ব’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছেন।

ডেমোক্র্যাট দলের কংগ্রেসম্যান ড্যান গোল্ডম্যান এই মন্তব্যকে ‘ঘৃণ্য’ আখ্যা দিয়ে বলেন, এটি মুলারের দীর্ঘদিনের রাষ্ট্রীয় সেবাকে অসম্মান করা হয়েছে। অন্যদিকে, কংগ্রেসম্যান সেথ মোল্টন ট্রাম্পকে ‘ভয়ানক মানুষ’ বলে মন্তব্য করেন।

মুলারের সাবেক সহকর্মীরাও এই প্রতিক্রিয়াকে ‘বিধ্বংসী’ হিসেবে বর্ণনা করেছেন।
প্রতিবেদন অনুযায়ী, রবার্ট মুলার এক-এগারোর হামলার পর এফবিআই পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরবর্তী সময়ে ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত ট্রাম্পের ২০১৬ সালের নির্বাচনি প্রচারণায় রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ তদন্তে বিশেষ কাউন্সেল হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই প্রতিক্রিয়া মূলত মুলারের নেতৃত্বে পরিচালিত রাশিয়া তদন্ত ঘিরে দীর্ঘদিনের ব্যক্তিগত ও রাজনৈতিক ক্ষোভের বহিঃপ্রকাশ। যদিও ওই তদন্তে ট্রাম্পের বিরুদ্ধে সরাসরি কোনো অপরাধ প্রমাণিত হয়নি।

তবুও এটি তার ওপর বড় ধরনের চাপ তৈরি করেছিল।
সূত্র: সিএনএন

একই রকম সংবাদ সমূহ

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই সংবাদ সম্মেলনের প্যানেলে যোগ দিচ্ছেন বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরুবিস্তারিত পড়ুন

  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ
  • মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন যেসব দেশের রাষ্ট্রপতিরা
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির