সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মুস্তাফিজ না থাকায় প্রতিপক্ষ ভয় পাবে না কলকাতাকে : অশ্বিন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের মৌসুমকে সামনে রেখে দুর্দান্ত এক পেস বোলিং বিভাগ গঠন করেছিল কলকাতা নাইট রাইডার্স। মাথিশা পাথিরানা, হার্শিত রানার পাশাপাশি যেখানে ছিল মুস্তাফিজুর রহমানের মতো বড় নাম। কিন্তু এই পেস ত্রয়ীকে পাচ্ছে না কলকাতা। এটা কলকাতার বিপক্ষে প্রতিপক্ষের জন্য কাজটা সহজ করে দেবে বলে মনে করছেন রবিচন্দ্রন অশ্বিন।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে মোস্তাফিজকে বাদ দিয়েছে কলকাতা। চোট পেয়ে হার্শিত ছিটকে গেছেন। একই কারণে টুর্নামেন্টের শুরুর অংশে পাথিরানাকে পাবে না তিনবারের চ্যাম্পিয়নরা। এমন পরিস্থিতিতে কলকাতার বোলিং লাইনকে আগের মতো কার্যকর দেখছেন না অশ্বিন।

বরং অতীতের তুলনায় এবার ফ্র্যাঞ্চাইজিটির বোলিং আক্রমণ বেশ দুর্বল মনে হচ্ছে সাবেক ক্রিকেটারের কাছে।
নিজের ইউটিউব চ্যানেলে বলেন অশ্বিন বলেন, ‘নিলামের পর আমি বলেছিলাম কলকাতার বোলিং আক্রমণ ভালো হয়েছে। কিন্তু এখন মোস্তাফিজুর রহমান নেই, পাথিরানা চোটে আছে, হার্শিত রানাও বাদ পড়েছে। কলকাতার জন্য ইতিবাচক দিক হলো দলে ব্লেসিং মুজারাবানিকে নিয়েছে।

সে কঠোর পরিশ্রম করেছে, তাকে নিয়ে আমি আশাবাদী। কিন্তু এত চোটের মাঝে কাউকে তো বড় দায়িত্ব নিতে হবে। এই মুহূর্তে এমন কাউকে আমি দেখতে পাচ্ছি না। ’
এবারের আইপিএলে কলকাতার বোলিং আক্রমণ নিয়ে হতাশা প্রকাশ করে অশ্বিন আরও বলেন, ‘কলকাতার বোলিং আক্রমণ দেখে এখন আর প্রতিপক্ষ দলগুলো ভয় পাবে না। বৈচিত্র, নতুনত্বের আকর্ষণ আর সেই ভীতি এই বিশেষ দিকগুলো এখন আর নেই।

আগে ব্যাটাররা অ্যানালিস্ট রুমে গিয়ে বোলারের হাতের অ্যাকশন দেখত কিংবা শুধু সিঙ্গেল নেওয়ার দিকেই মনোযোগ দিত। ’
আগের মতো ফর্ম নেই বরুণ চক্রবর্তী এবং সুনিল নারাইনের। তাদের সেরা চেহারায় ফেরার উপায় বাতলে দিয়েছেন অশ্বিন, ‘বরুণ এখন তার ক্যারিয়ারের এমন এক পর্যায়ে, যেখানে তাকে নতুন করে সমাধান খুঁজতে হবে। তবে এটা প্রতিটি ক্রিকেটারের উন্নতি আর ক্যারিয়ারের স্বাভাবিক অংশ। আমার মনে হয়, তার নতুনত্বের আকর্ষণটা এখন আর নেই। সুনিল নারাইনও এখন আর আগের মতো দ্রুতগতির বল করতে পারেন না তার বোলিং অ্যাকশনের কারণে। ইডেন গার্ডেনস ছোট মাঠ হওয়ায় প্রতিপক্ষ এখন সহজেই ভাবতে পারে—‘এই দলটা আমাকে ভয় দেখাতে পারবে না, তাই চল আক্রমণে যাই। ’

আইপিএল শুরু হবে আগামী ২৮ মার্চ। কলকাতার মিশন শুরু হবে পর দিন অর্থাৎ ২৯ মার্চ। নিজেদের প্রথম ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলতে নামবে তারা। ওয়াংখেড়ে স্টেডিয়াম ম্যাচটির ভেন্যু।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চলো সবাই কাবাডি খেলি,বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছি‌ প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে সুলতানপুরকে হারিয়ে স্বাগতিকদের জয়লাভ। ICTবিস্তারিত পড়ুন

ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা

কে হবেন ২০২৬ সালের ফুটবল বিশ্বের শ্রেষ্ঠ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের মালিক-বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন