মনিরামপুরে ঋণের চাপ সইতে না পেরে প্রবাসফেরত যুবকের আত্মহত্যা


কয়েক মাস আগে সহায়-সম্বল বিক্রি ও ঋণ করে বুকভরা স্বপ্ন নিয়ে সৌদি আরব পাড়ি দিয়েছিলেন মনিরামপুরের ফিরোজ হোসেন (৩৫)। কিন্তু দালালের প্রতারণায় ও সে দেশের আইনি জটিলতায় পড়ে মাত্র তিন মাসের মাথায় খালি হাতে দেশে ফিরতে হয় তাকে। এরপর চারদিক থেকে পাওনাদারদের ঋণের চাপ বাড়তে থাকায় সেই মানসিক যন্ত্রণা ও হতাশা সইতে না পেরে অবশেষে আত্মহননের পথ বেছে নিয়েছেন যুবক ফিরোজ।
রোববার সন্ধ্যায় স্বজনরা নিজ বসতঘর থেকে ফিরোজের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন। তিনি ইন্টারনেট সংযোগের তার গলায় পেঁচিয়ে ঘরের আড়ার সাথে ফাঁস দিয়েছিলেন। পরে তাকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফিরোজ উপজেলার শেখপাড়া খানপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।
স্থানীয় বাসিন্দা ও মনিরামপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী জানান, ফিরোজ আগে ভাড়ায় প্রাইভেটকার চালাতেন। পরে নিজের একটি গাড়ি কিনলেও বিদেশ যাওয়ার উদ্দেশ্যে সেটি বিক্রি করে দেন এবং চড়া সুদে মোটা অঙ্কের ঋণ নেন। সৌদি আরবে পুলিশ তাকে আটক করে দেশে পাঠিয়ে দিলে তিনি চরম দিশেহারা হয়ে পড়েন। এদিকে দুই মেয়ের পর সম্প্রতি তার স্ত্রী একটি পুত্রসন্তান জন্ম দিয়েছেন। সন্তানদের নিয়ে তার স্ত্রী বর্তমানে বাবার বাড়িতে অবস্থান করছেন।
স্থানীয় সূত্র জানায়, গত রোজার ঈদের আগে ফিরোজ দেশে ফেরেন। এরপর পুনরায় ভাড়ায় গাড়ি চালানো শুরু করলেও প্রতি মাসে তাকে কিস্তি বাবদ ৩০ হাজার টাকা পরিশোধ করতে হচ্ছিল। রোববার বিকেলে বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ করে তিনি গলায় ফাঁস নেন। সন্ধ্যায় অনেক ডাকাডাকি করে সাড়া না পেয়ে স্বজনরা দরজা ভেঙে তার নিথর দেহ উদ্ধার করেন।
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ আলেক উদ্দিন নিশ্চিত করেছেন যে, ওই যুবককে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল।
তবে মনিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান জানান, নিহতের অণ্ডকোষে একটি ক্ষত চিহ্ন পাওয়া গেছে এবং সেখান থেকে রক্তপাত হচ্ছিল। বিষয়টি সন্দেহজনক হওয়ায় মত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের বিভিন্ন হোটেল ওবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের মোবারকপুর গ্রামের শেষাংশের একটি বাগানে দীর্ঘদিন ধরে নিয়মিতবিস্তারিত পড়ুন

মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার জালঝাড়া বাজারের সামনে সড়ক দুর্ঘটনায়বিস্তারিত পড়ুন


