শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর

অবশেষে ফুটবলপ্রেমীদের জন্য এসেছে বড় স্বস্তির খবর। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের প্রতিটি ম্যাচ বাংলাদেশে ডিজিটাল মাধ্যমে দেখার সুযোগ নিশ্চিত হয়েছে। দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক আসন্ন বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার স্বত্ব অর্জন করেছে।

এর ফলে প্রতিষ্ঠানটির ওটিটি প্ল্যাটফর্ম ‘টফি’র মাধ্যমে দেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি উপভোগ করতে পারবেন। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসরটি ঘিরে বাংলাদেশি সমর্থকদের মধ্যে যে সম্প্রচার-সংক্রান্ত অনিশ্চয়তা ছিল, এই ঘোষণার মধ্য দিয়ে তার অনেকটাই দূর হলো।

বুধবার বাংলালিংক তাদের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম পেজে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, বাংলালিংক গ্রাহকরা নির্দিষ্ট ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করে টফি প্ল্যাটফর্মে বিশ্বকাপের ম্যাচগুলো দেখতে পারবেন।

বাংলালিংকের করপোরেট ও নিয়ন্ত্রক বিষয়ক প্রধান কর্মকর্তা তাইমুর রহমান বলেন, বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার স্বত্ব অর্জনের মাধ্যমে দেশের কোটি কোটি ফুটবল অনুরাগীর জন্য আন্তর্জাতিক মানের স্ট্রিমিং সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে। তিনি আশা প্রকাশ করেন, বাংলালিংকের নেটওয়ার্ক সক্ষমতা এবং টফির প্রযুক্তিগত অবকাঠামো দর্শকদের নিরবচ্ছিন্ন ম্যাচ উপভোগের অভিজ্ঞতা দেবে।

তবে টেলিভিশন চ্যানেলে বিশ্বকাপ সম্প্রচারের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। ফলে আপাতত ডিজিটাল মাধ্যমেই বিশ্বকাপ দেখার নিশ্চয়তা পেলেন দেশের ফুটবলপ্রেমীরা।

উল্লেখ্য, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ আগামী ১১ জুন শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে। যৌথভাবে আসরটির আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এবারই প্রথম বিশ্বকাপে ৪৮টি দল অংশ নেবে, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। নতুন এই ফরম্যাটে আরও বেশি ম্যাচ ও বাড়তি প্রতিদ্বন্দ্বিতার সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব ফুটবল।

একই রকম সংবাদ সমূহ

ভোর ৪টা পর্যন্ত থানায় ছিলাম, মামলা হলো না কেন: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপিরবিস্তারিত পড়ুন

ঢাকায় অফিস খুলতে চায় মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিপুল ব্যবহারকারী ও অনলাইন ব্যবসার সম্ভাবনার কথা বিবেচনাবিস্তারিত পড়ুন

সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদাবিস্তারিত পড়ুন

  • সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী
  • নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে এআই ব্যবহারে নিষেধাজ্ঞা
  • সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই : আন্দালিভ রহমান
  • তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
  • এআইয়ের যুগে তরুণেরাই নতুন সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী
  • ব্যবসা-বান্ধব পরিবেশ বাস্তবায়নে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী
  • তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা: মীর শাহে আলম
  • আমি প্রথম ‘বলির পাঁঠা’ হতে পারি, কিন্তু শেষ নই: মাহফুজ আলম
  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা
  • ‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ
  • মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবল
  • ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা