শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার চন্দনপুর ফুটবল টুর্নামেন্টের সেমিতে বাগআঁচড়ার মহিষা

কলারোয়ার চন্দনপুরে মুজিব বর্ষ ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের সেমি ফাইনালে উঠেছে শার্শা উপজেলার বাগআঁচড়ার মহিষা এমএফসি স্পোর্টিং ক্লাব।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে চন্দনপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত প্রথম রাউন্ডের ৩য় খেলায় বেনাপোলের কাগজপুর ফুটবল একাদশকে ৩-০ গোলে পরাজিত করে মহিষা।

খেলার প্রথমার্ধে বিজয়ী দলের ১১নং জার্সিধারী খেলোয়াড় ও ৯নং জার্সিধারী খেলোয়াড় ১টি করে মোট ২টি গোল করেন। বিরতীর পর দ্বিতীয়ার্ধে ৯নং জার্সিধারী খেলোয়াড় নিজের ২য় ও দলের ৩য় গোল করে শেষ পর্যন্ত বিজয় নিশ্চিত করেন।

রেফারির দায়িত্ব পালন করেন মোশারফ হোসেন। সহকারী রেফারি ছিলেন আনোয়ার হোসেন ও আবু সাঈদ।

ম্যান অব দ্যা ম্যাচ মনোনীত হন বিজয়ী দলের ১০নং জার্সিধারী খেলোয়াড়।

বিপুল সংখ্যক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন বীর মুক্তিযোদ্ধা হযরত আলী, চন্দনপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব রুস্তম আলী, ব্যবসায়ী নাসির উদ্দীন, সোনাবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আতাউর রহমান, বিজয়ী মহিষা দলের ম্যানেজার সুজন প্রমুখ।

আগামি ২০ নভেম্বর শুক্রবার একই মাঠে টুর্নামেন্টের ৪র্থ খেলায় সাতক্ষীরার ঘোনা ও স্বাগতিক চন্দনপুরের নাসির উদ্দীন ফুটবল একাদশ পরষ্পর মোকাবেলা করবে বলে আয়োজক আরএন প্রগতি সংঘের কমিটি জানান।

একই রকম সংবাদ সমূহ

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক, সাবেকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

কলারোয়ায় আল-আমিন ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের বিরুদ্ধে দুই কোটি টাকা অর্থ আত্মসাতেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃত্বের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ঢাকা মহানগর ছাত্রদল নেতা আবিরের

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান এবং সাধারণ সম্পাদক অর্ঘ্য বিনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব
  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ
  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন