জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন


বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনূর্ধ্ব-২১ দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের কৃতি সন্তান কালাম সিদ্দিকি অলিন। তার এ অর্জনে রাজগঞ্জসহ মণিরামপুরের ক্রীড়াঙ্গন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
কালাম সিদ্দিকি অলিন রাজগঞ্জের হানুয়ার গ্রামের ব্যাংকার শফিকুল ইসলাম হযরত-এর ছেলে। তিনি মরহুম হাজী আবুল কালাম (আবুল) সর্দারের পৌত্র এবং অধ্যাপক আশরাফুল ইসলামের ভাতিজা।
ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি আগ্রহ ও প্রতিভার স্বাক্ষর রেখে আসছেন অলিন। কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও ধারাবাহিক সাফল্যের মধ্য দিয়ে তিনি জাতীয় পর্যায়ে নিজের অবস্থান তৈরি করেছেন। এবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনূর্ধ্ব-২১ দলের অধিনায়ক নির্বাচিত হয়ে তিনি রাজগঞ্জ তথা যশোরের ক্রীড়াঙ্গনে নতুন গৌরবের সংযোজন করেছেন।
অলিনের এ সাফল্যে হানুয়ার গ্রামসহ রাজগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। তার উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও আরও বড় সাফল্য কামনা করে এলাকাবাসী দোয়া ও শুভকামনা জানিয়েছেন।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন- অলিন তার নেতৃত্ব ও ক্রিকেট প্রতিভার মাধ্যমে দেশের জন্য আরও বড় সম্মান বয়ে আনবেন এবং ভবিষ্যতে জাতীয় ক্রিকেটের মূল দলে জায়গা করে নিয়ে দেশের প্রতিনিধিত্ব করবেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
যশোরের মণিরামপুর উপজেলার বেগারীতলা এলাকার টুনিয়া ঘড়া গ্রামে বাড়ির পাশের পুকুরে ডুবেবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
যশোরের মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত প্রধানবিস্তারিত পড়ুন


