শনিবার, জুন ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলের পৌর মেয়র ডেঙ্গুতে আক্রান্ত, চিকিৎসার্থে হেলিকপ্টারে ঢাকায়

নড়াইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর হোসেন বিশ্বাস ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হয়েছে।
বুধবার দুপুরে হেলিকপ্টার করে অসুস্থ মেয়র জাহাঙ্গীর বিশ্বাসকে ঢাকায় নেওয়া হয়।
নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম থেকে তিনি হেলিকপ্টারে ওঠেন।
এসময় দলের সহ নড়াইলের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নড়াইল পৌরবাসি জাহাঙ্গীর বিশ্বাসের দ্রুত সুস্থ্যতা কামনা করেন। আল্লাহ্ যেন আমাদের নেতাকে আমাদের মাঝে সুস্থ্যভাবে ফিরিয়ে দেন বলেও নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম কান্নাকাটি করে দোয়া প্রাথনা করেন।

নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মশিউর রহমান বাবু অসুস্থ্যের বিষয়টি নিশ্চিত করে জানান, গত সোমবার তাঁর ডেঙ্গু জ্বর ধরা পড়ে। মঙ্গলবার রাতে তিনি সদর হাসপাতালে ভর্তি হন। বুধবার সকালে তাঁর রক্তের প্লাটিলেট ৪৪ হাজারে নেমে আসে। তাই উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

এই বাজেট সবার জন্য: অর্থমন্ত্রী

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজারবিস্তারিত পড়ুন

দিল্লির বৈঠক থেকে শান্তির বার্তা, একসঙ্গে কাজ করার অঙ্গীকার

সাম্প্রতিক সময়ে সীমান্তে বিভিন্ন চ্যালেঞ্জ ও উত্তেজনার ঘটনার মধ্যেও আলোচনার পথেই এগিয়েবিস্তারিত পড়ুন

বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেছেন,ভারতের ১৪০ কোটি জনসংখ্যা আর বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • পে-স্কেল বাস্তবায়নের কারণ জানালেন অর্থমন্ত্রী
  • চীন আমাদের উন্নয়নে সহযোগিতা করবে : মির্জা ফখরুল
  • জিয়াউর রহমানের বাজেট ছিল গ্রাম-গঞ্জের মানুষের জন্য : মঈন খান
  • ইসলামী ব্যাংককে আবার এস আলমের হাতে দেওয়ার চেষ্টা করা হচ্ছে : নাহিদ ইসলাম
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট
  • হারিয়ে যাচ্ছে দেশি খেজুর, নতুন প্রজন্মে নেই আগ্রহ
  • ​সাতক্ষীরায় ‘জব ফেয়ার ২০২৬’ : কর্মসংস্থানের খোঁজে প্রস্তুতি
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন: শিক্ষামন্ত্রী
  • স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের কেউ ব্যক্তিগতভাবে অংশ নিলে বাধা নেই: তথ্য উপদেষ্টা
  • মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবল
  • শিগগিরই জারি হতে যাচ্ছে নবম পে-স্কেলের গেজেট